শুরু হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দ্বিতীয় মৌসুম

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ০৯:৩২ আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৫:৪৪

নতুন মৌসুমের একটি দৃশ্য ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ব্যাপক জনপ্রিয়তার পর এবার শুরু হচ্ছে সিরিজটির নতুন মৌসুম। আজ (২১ নভেম্বর) থেকে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে শুরু হচ্ছে এটি।
এমনটাই নিশ্চিত করেছে বাংলাভিশন কর্তৃপক্ষ।
এটি রচনা ও পরিচালনা করেছেন সময়ের আলোচিত নির্মাতা কাজল আরেফিন অমি। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, মারজুক রাসেল, তানজিন তিশা, নাদিয়া আফরিন মীম, সাবিলা নূর, এফ এস নাঈম, মুকিত জাকারিয়া, তাসনুভা অ্যালভিন, মনিরা মিঠু, ইরফান সাজ্জাদ, আবদুল্লাহ রানা, মাসুম বাশার, শামীম হাসান সরকার, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তামিম মৃধা প্রমুখ।
প্রতি সপ্তাহে বৃহস্পতি-শুক্র-শনিবার রাত ৮টা ১৫ মিনিটে এটি প্রচার হবে।
নির্মাতা অমি বলেন, ‘আগের গল্প ও চরিত্রের ধারাবাহিকতা থাকছে এবারও। এটা আসলে গল্পনির্ভর কমেডি ঘরানার নাটক। মানে এতে মজা আছে, ম্যাসেজও আছে। আমাদের ভরসা আছে দর্শকদের প্রতি, তারা এবারও কাজটি পছন্দ করবেন।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
চারশ’ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা, কারণ কী
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
রহস্যময়ী ইয়ামি গৌতম, জানালেন নিজেই
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
আগাম জামিনের আর্জি খারিজ, গ্রেফতার হবেন সোহম
টানা ৪-৫ দিন কথা বলতে পারেননি খালেদা আক্তার কল্পনা, এখন কেমন আছেন তিনি
টানা ৪-৫ দিন কথা বলতে পারেননি খালেদা আক্তার কল্পনা, এখন কেমন আছেন তিনি
শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি
শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান হাশমি