বিশ্ব টেলিভিশন দিবসে দিনব্যাপী আয়োজন

বিনোদন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৯, ০০:০৬আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ১৬:০৪

বিশ্ব টেলিভিশন দিবসে দিনব্যাপী আয়োজন আজ (২১ নভেম্বর) বিশ্ব টেলিভিশন দিবস। ১৯২৬ সালের এই দিনে টেলিভিশন উদ্ভাবন করেন লোগি বেয়ার্ড।
তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বব্যাপী এ দিনটি পালন হয়ে আসছে।
এ উপলক্ষে দেশের অন্যতম বেসরকারি টিভি চ্যানেল আরটিভি বৃহৎ পরিসরে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। এতে থাকছে তিনটি আলোচনা পর্ব, মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিষয়টি নিয়ে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দেশে এখন ৩৪টি টিভি চ্যানেল। সংখ্যার দিক থেকে এটি বেশ বড় পরিসর বলা যায়। অনেক মানুষের কর্মসংস্থান এখানে। তাই দিবসটি আমাদের কাছে তাৎপর্যপূর্ণ। এর আগে আরটিভি দিবসটি পালন করলেও এবার প্রথমবারের মতো এত বড় পরিসরে আয়োজন করছে। এতে টিভি কর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনেকেই অংশ নেবেন বলে আশা করছি।’
এদিন আয়োজিত ৩টি গোলটেবিলের একটিতে অংশ নেবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এদিকে দিবসটির গুরুত্ব তুলে ধরতে সৈয়দ আশিক রহমান আরও বলেন, ‘বৃহৎ পরিসরে আমাদের সংবাদমাধ্যম কাজ করলেও এখানে অনেক অনিশ্চয়তা ও চ্যালেঞ্জ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানগুলোর আয়, বিজ্ঞাপন কমে যাওয়াসহ অনেক অর্থনৈতিক প্রতিকূলতাও মোকাবিলা করতে হচ্ছে। তাই আমাদের আরও বেশি দক্ষ ও সুসংগঠিত হওয়া প্রয়োজন।’
জানা যায়, প্রতিষ্ঠানটির নিজস্ব স্টুডিও তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সকাল ৯টা থেকে দিনের আয়োজন শুরু হবে। চলবে সন্ধ্যা পর্যন্ত।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর ৪ দিন বাড়ি থেকে বের হতে পারেননি রাধিকা আপ্তে
নতুন দুই খবরে টেইলর সুইফট
নতুন দুই খবরে টেইলর সুইফট
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
মায়ের জমানো টাকায় চিকিৎসা, পাওনা ৫০ লাখ টাকা নিয়ে  ক্ষোভ ‘মেঘদল’ ব্যান্ড সদস্যের
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
বহু নারীতে আসক্ত গোবিন্দ, সঙ্গী হিসেবে শাহরুখকে চান অভিনেতার স্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন
সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়ার পর বদলে গেছে ঐশ্বরিয়া লক্ষ্মীর জীবন