লেডি অ্যাকশন ছবি দিয়ে কেয়ার ফেরা

বিনোদন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৯, ০০:০৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৮:০২

সাবরিনা সুলতানা কেয়া চিত্রনায়িকা কেয়া অভিনীত সর্বশেষ ছবি ‘ব্ল্যাকমানি’। এটি মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরপর তাকে আর বড় পর্দায় দেখেননি দর্শকরা।
প্রায় চার বছর পর ফেরার ইঙ্গিত দিয়েছেন এই নায়িকা। চলতি সপ্তাহে ‘ইয়েস ম্যাডাম’ নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার বিপরীতে আছেন শিপন মিত্র। আর ছবিটি পরিচালনা করছেন রাকিবুল আলম রাকিব।
কেয়ার বিষয়ে রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ছবির মধ্যমে কেয়া ৪ বছর পর অভিনয়ে ফিরছেন। ছবির গল্পটা তাকে ঘিরেই। নামটা রোমান্টিক শোনালেও এটি মূলত লেডি অ্যাকশন ঘরানার ছবি। এর নাম ভূমিকায় আছেন কেয়া নিজেই।’
জানা যায়, আগামী ২০ ডিসেম্বর ঢাকার একটি শুটিং স্পটে দুই দিন কাজ হবে। এরপর ডিপজলের বাগানবাড়িতে টানা কাজ চলবে। আর আগামী বছরের জানুয়ারিতে এটির দৃশ্যধারণ হবে রাঙামাটিতে।
এদিকে ছবির নায়ক শিপন সম্প্রতি ‘বসন্ত বিকেল’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি জানালেন, ‘ইয়েস ম্যাডাম’সহ দুটি ছবির কাজই পাশাপাশি সময়ে চলবে।
শিপন বলেন, ‘‘১০ ডিসেম্বর থেকে ‘বসন্ত বিকেল’ শুরু হবে। চলবে ১৯ তারিখ পর্যন্ত। এরপর ২০ ডিসেম্বর থেকে ইয়েস ম্যাডাম। এটি চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এভাবেই শুটিং চালিয়ে যেতে হবে।’’
পরিচালক রাকিব জানান, কেয়া ও শিপন ছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আমান রেজা, রেসি ও তানা।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
ক্যামেরার বুম হাতে চমকে দিলেন ইমরান-তুষি, চুমু খেয়ে চমকে দিলেন দর্শক 
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
বিশ্ব সংগীত দিবস উপলক্ষে ঢাকায় দুই দিনের সংগীত উৎসব আয়োজন
সত্যিই কি বলিউড ছাড়ছেন প্রীতম? যা জানা গেল
সত্যিই কি বলিউড ছাড়ছেন প্রীতম? যা জানা গেল
সবই আছে, তবু কেন দুঃখ আলিয়ার?
সবই আছে, তবু কেন দুঃখ আলিয়ার?