টিনা রাসেলের প্রশ্ন, ‘তোমার প্রিয় কে’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১৫:২০আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৭:০৮

গানচিত্র: তোমার প্রিয় কে
২০১৪ সালে কণ্ঠশিল্পী টিনা রাসেল প্রকাশ করেছিলেন তার প্রথম অ্যালবাম ‘আজ কি বৃষ্টি হবে?’। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকবি জুলফিকার রাসেলের লেখা এ অ্যালবামের কিছু গান ভিডিও আকারে প্রকাশের উদ্যোগ নেন এই শিল্পী। তারই ধারাবাহিকতায় এবার এলো অ্যালবামের আরও একটি গানের ভিডিও।
এর শিরোনাম ‘তোমার প্রিয় কে’। গানটির সুর করেছেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান সুরকার-শিল্পী রাঘব চ্যাটার্জি।
‘তোমার প্রিয় কে’ গত ২ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন ও গতকাল (৯ ডিসেম্বর) টিনা রাসেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে।
গানটি নিয়ে টিনা রাসেল বললেন, ‌‘প্রথম অ্যালবামের প্রতিটি গানই শিল্পীর জন্য বিশেষ কিছু। আর আমি পরিকল্পনা করেছি সেই অ্যালবামের কিছু গানের ভিডিও প্রকাশ করবো। সেই ধারাবাহিকতায় এটি অবমুক্ত করা হলো।’
সঙ্গে যোগ করে এই শিল্পী আরও বলেন, ‘বেশ কিছু দিন হলো আমার ইউটিউব চ্যানেলটি সাজানোর পরিকল্পনা করছি। মূলত এ ধরনের গানগুলোই সেই উদ্যোগ নেওয়ার প্রেরণা জুগিয়েছে। ইচ্ছে আছে এমন আরও কিছু গান আমার চ্যানেলে নিয়মিত আপলোড করার।’
জানা যায়, জুটি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘তোমার প্রিয় কে’ গানটির ভিডিও ধারণ করা হয়েছে সিলেটে। বেশ কয়েকদিন ধরে এর কাজ সেখানে হয়। পরে অ্যানিমেটেড ইফেক্টে এটি সম্পাদনা করা হয়েছে।
টিনা রাসেলের প্রশ্ন, ‘তোমার প্রিয় কে’ (ভিডিও) উল্লেখ্য, ২০১৪ সালের জুলাই মাসে প্রকাশিত হয় ‘আজ কি বৃষ্টি হবে?’ অ্যালবাম। ২০১৫ সালের এপ্রিলে ভিডিও আকারে আসে এর স্বনামের গানটি। চলতি বছরের মাঝামাঝি প্রকাশিত হয় ‌‘তুমি কাছে থেকেও’ গানের ভিডিও। আর সবশেষে এলো অ্যালবামের ‘তোমার প্রিয় কে’ শিরোনামের গানটি।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
‘বাবু’ ডাকলেই প্রিয়াঙ্কার হাতের কাজগুলো করে দেন স্বামী নিক
‘বাবু’ ডাকলেই প্রিয়াঙ্কার হাতের কাজগুলো করে দেন স্বামী নিক
ডেটিং অ্যাপে পরিচয়, অবশেষে বিয়ের পথে স্পাইস গার্ল মেল সি
ডেটিং অ্যাপে পরিচয়, অবশেষে বিয়ের পথে স্পাইস গার্ল মেল সি
কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ: দিয়া মির্জা
কসমেটিক সার্জারি নারীদের জন্য একটি ফাঁদ: দিয়া মির্জা
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ঢাকায় মিসির আলী হয়ে ফিরছেন, কলকাতায় ভিলেন—দুই বাংলায় সরব চঞ্চল
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি
ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী ইয়ামি গৌতম, সেরা অভিনেতা কার্তিক-মাম্মুট্টি