মিস ওয়ার্ল্ড ফাইনাল মঞ্চে তোরসা

বিনোদন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৯, ২১:২০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৫৯

মিস ওয়ার্ল্ড মঞ্চে রাফিয়া নানজিবা তোরসা/ ছবি: রয়টার্স বিশ্বসুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের ৬৯তম আসরের ফাইনাল মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন রাফিয়া নানজিবা তোরসা। আসরের মঞ্চে উঠে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ উপস্থাপন করেন দেশীয় লোকনৃত্য।
শনিবার (১৪ ডিসেম্বর) যুক্তরাজ্যের লন্ডনে এক্সেল এরেনায় বসেছে ৬৯তম মিস ওয়ার্ল্ডের জমকালো আসর। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয় অনুষ্ঠানটি।
বাংলাদেশসহ ১১১ দেশের সুন্দরী মঞ্চে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরেন। বাহারি পোশাক পরে ফাইনালে নেচেছেন তোরসা। তার মাথায় ছিল নানান রঙের পালক।
জাঁকালো এই আয়োজন সঞ্চালনা করছেন পপতারকা পিটার আন্ড্রে ও মেগান ইয়াং। উপস্থাপনার পাশাপাশি পিটার গেয়ে শুনিয়েছেন ‘মিস্টিরিয়াস গার্ল’। সবশেষে সংগীত পরিবেশন করবেন ব্রিটিশ গায়িকা লুলু। তার কণ্ঠে শোনা যাবে ‘শাউট’। বিচারক প্যানেলে আছেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা জুলিয়া মোরলি। শীর্ষ পাঁচ প্রতিযোগীকে প্রশ্ন করবেন ব্রিটিশ উপস্থাপক পিয়ের্স মর্গ্যান।
ইতোমধ্যে প্রতিযোগিতার মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মিস নেপাল আনুশকা শ্রেষ্ঠা। সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ভোট, লাইক ও শেয়ারের ভিত্তিতে পুরস্কারটি উঠেছে তার হাতে। গান গেয়ে বিচারকদের মন জয় করে ট্যালেন্ট বিভাগে জিতেছেন জ্যামাইকার সুন্দরী টনি-অ্যান সিং। টপ মডেল খেতাব পেয়েছেন নাইজেরিয়ার নিয়াকাচি ডগলাস। স্পোর্টস বিভাগে সেরা হয়েছেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের রিকিয়া ব্রেথওয়েট।
আর কিছুক্ষণ পর ফয়সালা হবে কে জিতবেন এবারের বিশ্বসুন্দরীর মুকুট। নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় নীল রঙা বিখ্যাত মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী মেক্সিকোর ভ্যানেসা পনসে দেলেওন।

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান 
বনলতা সেন: কাব্যিক অন্বেষণের চলচ্চিত্র 
বনলতা সেন: কাব্যিক অন্বেষণের চলচ্চিত্র 
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
পপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
স্মরণ ও শ্রদ্ধাঞ্জলিপপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা