৭ দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব

বিনোদন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০১৯, ০০:০৪ আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ০০:১৮

‘ওরা ১১ জন’ ছবির একটি দৃশ্য মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হচ্ছে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধ চলচ্চিত্র উৎসব। আজ (১৫ ডিসেম্বর) থেকে এটি শুরু হবে।
নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘ই-ভ্যালি সেলুলয়েডে ৭১’ শিরোনামের এ আয়োজন করছে।
জানা যায়, আজ সকাল সাড়ে নয়টায় রাজধানীর শাহবাগের জাতীয় গণ গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে। এটি করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
এই উৎসবে ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এগুলো হলো- চাষী নজরুল ইসলামের ‘ওরা ১১ জন’, সুভাষ দত্তের ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’, আলমগীর কুমকুমের ‘আমার জন্মভূমি’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’, নাসিরুদ্দিন ইউসুফের ‘গেরিলা’ ও তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’। এছাড়াও প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, ‘সেই রাতের কথা বলতে এসেছি’, ‘দেশে আগমন’, ‘একজন মুক্তিযোদ্ধা’ ও ‘নট আ পেনি নট আ গান’। প্রদর্শনীতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে দিলদার হোসেনের ‘দহনবেলা’।
উৎসবে মিডিয়া স্পন্সর হিসেবে আছে ডিবিসি নিউজ, রেডিও ধ্বনি ও অর্থকড়চা। কো-স্পন্সর হিসেবে থাকছে এক্সিম ব্যাংক এবং এয়ারলাইন্স পার্টনার হিসেবে থাকছে ইউএস বাংলা এয়ারলাইনস।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তনুশ্রীর বিরুদ্ধে  ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
তনুশ্রীর বিরুদ্ধে ‘অপেশাদার’ আচরণের অভিযোগ  
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
শাড়ি আত্মসাতের মামলা: তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
মহিলা সমিতির মঞ্চে নাটক মঞ্চায়নের সরকারি প্রণোদনা পুনর্বহালের দাবি ১০১ শিল্পীর
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
কৃষ্ণবর্ণদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, বিজয়ীরা হবেন ‘বিশ্ব রঙের’ মডেল
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’
জন্মদিনে চমক দিলেন পরীমণি, আসছে ‘ফারজানা’