এবার ধারাবাহিক নাটকে শুভ্রদেব

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৯, ১৫:২২আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৬:৪৪

শুভ্রদেব গানের মানুষ শুভ্রদেব। তবে বিজ্ঞাপন আর নাটকে মাঝেমধ্যেই হাজির হয়ে প্রশংসিত হয়েছেন এ তারকা। এবার জানালেন, ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। নাম ‘ডিগবাজি’।
কাল (১৮ ডিসেম্বর) থেকে এর শুটিংয়ে অংশ নেবেন শুভ্রদেব।
বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি গান নিয়েই থাকতে পছন্দ করি। কিন্তু সাজু খাদেম, মিলনসহ আরও কয়েকজন এমনভাবে ধরলেন যে আবারও অভিনয়ে আসতে হলো। এখানে আমাকে একজন সেলিব্রেটি হিসেবে দেখা যাবে। কয়েকদিন এর কাজ করতে হবে। তবে আগামীকাল শুটিং করলে বিস্তারিত বোঝা যাবে।’
‘ডিগবাজি’ নাটকটি লিখেছেন মানস পাল। আর নির্মাণ করছেন মজিবুল হক খোকন।
নাটকটিতে অভিনয় করবেন ড. এনামুল হক, আনিসুর রহমান মিলন, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, উর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম, মনিরা আক্তার মিঠু, নাদিয়া মীম, ফারজানা ছবি, জামিল হোসেনসহ অনেকে।
১৯৮৯ সালে ‘শুকতারা’ নাটক দিয়ে অভিনয়ের পা রাখেন শুভ্রদেব। সর্বশেষ ২০১৬ সালে তাকে দেখা গেছে ‘শ্রাবণ এসেছিলো গান হয়ে’ শিরোনামের টেলিছবিতে।
এদিকে গানের বিষয়ে শুভ্রদেব জানান, থার্টিফার্স্টের কনসার্ট করতে আমেরিকা যাচ্ছেন তিনি। আর জানুয়ারির প্রথম মাসে নিউজিল্যান্ডের অকল্যান্ডে আরও একটি কনসার্ট করবেন। দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম দেশটিতে গাইতে যাচ্ছেন এই শিল্পী।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
শিল্পী সমিতির নির্বাচন ঘিরে উৎসবমুখর এফডিসি
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
সাধুমেলায় ‘প্রকৃত সাধু-গুরুরা’ কোথায়, প্রশ্ন নিয়ে শিল্পকলায় ফরহাদ মজহার
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
স্বপ্নপূরণে আমেরিকায় আস্ত স্টেডিয়াম বানালেন শাহরুখ, খরচ কত?
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়
বক্স অফিসে ঝড়, ফ্ল্যাট বিক্রিতে কোটি লাভ—উড়ছেন অক্ষয়