আবারও ‘হিপহপ পুলিশ’ নিয়ে হাজির গাল্লিবয়

বিনোদন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৯, ১৬:১৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮

গাল্লিবয় তবীব ও রানা গত ১১ অক্টোবর প্রকাশ হয়েছিল গাল্লিবয় রানা মৃধা ও তবীব মাহমুদের গান ‘হিপহপ পুলিশ’।
দুই মাস পর গতকাল (২০ ডিসেম্বর) এলো তাদের এ গানটির সিক্যুয়েল। নাম ‘হিপহপ পুলিশ টু’। আগেরটিতে ঘুষ-দুর্নীতি নিয়ে কথা বললেও এবার বলেছেন বেকার সমস্যা নিয়ে। বরাবরের মতোই গানটির কথা, সুর ও সংগীতে আছেন তবীব। তার সঙ্গে কণ্ঠে আছেন রানা। ভিডিওটিতে মডেল হিসেবে আছেন আজহার উদ্দিন রাসেল। এটি পরিচালনা করেছেন তবীব নিজে।
এবারের গানের কথাগুলো এমন, কাঁটাতার ভাঁজ করে রাখ, এ জগত বিশ্ব আমার/ কোথাকার কোন জমিদার, এসে বলে সব নাকি তার/ মুখোশের হুক দুটি খোল, দেখি তোর লটকানো চুল/ হৈ হৈ তরুণ জীবন, ছিঁড়ে ফেল বোতাম জামার।
নিজেদের গান নিয়ে তবীব বলেন, ‘গান সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এক্ষেত্রে আমি বলব, হিপহপ গান সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে শুধু মেসেজ দিলেই হবে না, মানুষকে ভালো-মন্দের পার্থক্য বোঝাতে হবে। এভাবেই আমরা এগুতে চাই।’
‘গাল্লিবয়’ রানার উত্থান যেন রূপকথার রাজকুমারের মতোই। কামরাঙ্গীচরের ৮ নম্বর গলিতে বেড়ে ওঠা রানাকে নিয়ে প্রথম গান ‘গাল্লিবয়’ প্রকাশ করেছিলেন মাহমুদ হাসান তবীব। এই জুটি এরপর আনে ‘গাল্লিবয় পার্ট-টু’ ও ‘পার্ট-থ্রি’। এখন চলছে তাদের ‘হিপহপ পুলিশ’ সিরিজ।
হিপহপ পুলিশ টু:

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
পরমব্রত–রাইমা জুটির প্রত্যাবর্তন, আসছে ‘আবার হাওয়া বদল’
পরমব্রত–রাইমা জুটির প্রত্যাবর্তন, আসছে ‘আবার হাওয়া বদল’
‘আমাদের কিন্তু একদম দা-কুড়াল সম্পর্ক না!’
‘আমাদের কিন্তু একদম দা-কুড়াল সম্পর্ক না!’
অসুস্থতা নিয়েও থামছেন না সালমান খান, চালিয়ে যাচ্ছেন শুটিং
অসুস্থতা নিয়েও থামছেন না সালমান খান, চালিয়ে যাচ্ছেন শুটিং
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা
মাল্টিপ্লেক্সে এগিয়ে রকস্টার-রইদ-বনলতা সেন, সিঙ্গেল স্ক্রিনে হতাশা