পাগল করবেন নায়লা নাঈম! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০১৯, ১০:০০আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৭

মিউজিক ভিডিওর দৃশ্যে নায়লা নাঈম ও সাইফ খাঁন ‘পাগল করে, আদর করে’—নতুন একটি গানের শিরোনাম। এর মিউজিক ভিডিওতে মডেল হলেন নায়লা নাঈম। এতে তাকে পশুপ্রেমী হিসেবে পাওয়া যাবে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি। এতে তার সঙ্গে মডেল হয়েছেন সাইফ খাঁন।

নতুন গানটি সুর করেছেন কলকাতার অধ্যায়ন ধারা। তার সঙ্গে মিলে এর কথা লিখেছেন জাহিদ আকবর। এটি গেয়েছেন কলকাতার সৌভিক কবি।

শ্রীমঙ্গলের নভেম ইকো রিসোর্ট ও কালিঘাট চা বাগানে মিউজিক ভিডিওটির চিত্রায়ণ হয়েছে। এটি পরিচালনা করেছে অনন্য মামুন টিম। প্রযোজনায় সেলিব্রেটি প্রোডাকশন।

এর আগে বেশ কিছু মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নায়লা নাঈম। চলচ্চিত্রের গানেও নেচেছেন। পাশাপাশি রাজধানীতে দন্ত চিকিৎসক হিসেবে কাজ করে থাকেন তিনি।

/জেডএল/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ব্রাজিলের হারেও ভাঙেনি স্বপ্ন, ‘পরের বিশ্বকাপে আবারও ফিরব’—সাফা কবির
ব্রাজিলের হারেও ভাঙেনি স্বপ্ন, ‘পরের বিশ্বকাপে আবারও ফিরব’—সাফা কবির
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
ব্রাজিলফ্যানদের শোকের দিনে আর্জেন্টিনা-সমর্থক মেহজাবীনের উল্লাস
কন্যার ‘আলফা’ মুক্তির মধ্যেই অবসরের ঘোষণা মাহেশ ভাটের
কন্যার ‘আলফা’ মুক্তির মধ্যেই অবসরের ঘোষণা মাহেশ ভাটের
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’—আমিরকে নিয়ে বলেছিলেন চিরকুমার সালমান
‘পারফেক্ট না হওয়া পর্যন্ত ও বিয়ে করেই যাবে’—আমিরকে নিয়ে বলেছিলেন চিরকুমার সালমান
ফুটবল নিয়ে বাংলা সিনেমার যত গান
ফুটবল নিয়ে বাংলা সিনেমার যত গান