ভারতীয় ‘গোলমাল’ দিয়ে খুলছে নিউজিল্যান্ডের প্রেক্ষাগৃহ!

বিনোদন ডেস্ক
২৫ জুন ২০২০, ১১:৪০আপডেট : ২৫ জুন ২০২০, ১১:৪৯

গোলমাল অ্যাগেইন জুনের প্রথম সপ্তাহে নিজেদের করোনামুক্ত ঘোষণা করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। সেসময়ই ঘোষণা করেন খোলা হবে প্রেক্ষাগৃহ।

সব প্রস্তুতি শেষে আজ (২৫ জুন) দেশটির হলগুলো দর্শকের জন্য খুলে দেওয়া হবে। আর করোনামুক্তির প্রথম সপ্তাহে রিলিজ দেওয়া হচ্ছে ভারতীয় চলচ্চিত্র ‘গোলমাল অ্যাগেইন’।

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এ ছবিটি ‘গোলমাল’-এর সিকুয়েল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ, তুষার কাপুর, আরশাদ ওয়ার্সি, টাবু, পরিণীতি চোপড়া প্রমুখ। পরিচালনা করেছেন রোহিত শেঠি।
রোহিত বলেন, ‘নিউজিল্যান্ড সরকার সিদ্ধান্ত নিয়েছে ছবিটি মুক্তির। যার ফলে করোনা মুক্তির পর প্রথম হিন্দি চলচ্চিত্র হিসেবে এটি দেখবে দেশটির জনগণ। শো মাস্ট গো অন।’
দেশটির ১৭টি শহরে ২৫ জুন থেকে প্রেক্ষাগৃহ খুলে দেওয়া হবে। প্রথম সপ্তাহে ১০৩টি হলে চলচ্চিত্র প্রদর্শনী করবে তারা।
সূত্র: ফ্লিক্স নিউজিল্যান্ড, ইন্ডিয়ান এক্সপ্রেস

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহকে স্মরণ করে শাবনূর বললেন, ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলো শেষ করেছিলেন যারা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহাইরি মোলা
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল
মিস ওয়ার্ল্ডের সেরা ২০ থেকে ছিটকে গেলেন ভারতের নিকিতা পোরওয়াল