মানিকের ছবিতে অপু বিশ্বাস

বিনোদন রিপোর্ট
১৭ আগস্ট ২০২০, ০৯:৪৩আপডেট : ১৭ আগস্ট ২০২০, ১৯:৪৪

মানিক ও অপু জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক এর আগে শাবনূরের সঙ্গে জুটিবেঁধে কাজ করেছিলেন। হয়েছিলেন সফল।
নায়িকা মাহিকে সঙ্গে নিয়েও কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। এবার অপু বিশ্বাসকে নিয়ে শুরু করছেন তার নতুন ছবি ‘আশীর্বাদ’।

২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এ চলচ্চিত্রের জন্য গতকাল (১৬ আগস্ট) চুক্তিবদ্ধ হন অপু। ছবিটির যৌথ প্রযোজক জেনিফার ফেরদৌসের উপস্থিতিতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই স্বাক্ষর অনুষ্ঠান হয়। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এই সিনেমার কাহিনি ও চিত্রনাট্যের কাজও করেছেন জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

পরিচালক মানিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আশা করছি সেপ্টেম্বর থেকেই এর শুটিং শুরু করতে পারবো। আপাতত ছবির কেন্দ্রীয় চরিত্র অপু বিশ্বাসের সঙ্গে আমাদের চুক্তি হলো। শিগগিরই নায়কসহ অন্য শিল্পীদের পরিচয় করিয়ে দেবো।’ অপু বিশ্বাস

অভিনয় প্রসঙ্গে নায়িকা অপু বিশ্বাস বলেন, ‘নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি, ভেবে অনেক ভালো লাগছে। লকডাউনের সময় আমরা নিরাপদে ছিলাম, ভালো ছিলাম। তবে আবারও কাজে ফিরতে পারবো- সেটা ভাবিনি। দর্শকরা সব সময় যেভাবে আমার পাশে ছিলেন, আশা করছি এবারও তার ব্যতিক্রম হবে না।’

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন