এবার অঙ্কুশের বিয়ে

বিনোদন ডেস্ক
৩০ নভেম্বর ২০২০, ০৯:৩৯আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৬:৩৬

অঙ্কুশ ও ঐন্দ্রিলা

ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়ক অঙ্কুশ হাজরা। যৌথ প্রযোজনার ছবির কল্যাণে তার বেশ ভালো পরিচিতি আছে এপার বাংলাতেও। আছে ভক্তও। এবার সেই ভক্তদের সুখবর দিলেন অঙ্কুশ। জানালেন, বিয়ে করতে যাচ্ছেন তিনি।

সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি।
তাদেরই শুভেচ্ছা জানাতে গিয়ে গতকাল (২৯ নভেম্বর) নিজের বিয়ের কথাটি জানালেন অঙ্কুশ।
টুইটারে অঙ্কুশ লিখেছেন, ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারা জীবন সুখে থেকো।’

অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।

অন্যদিকে, প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনও সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটাও হবে। প্রথমবারের মতো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন