করোনায় মারা গেলেন শীর্ষ সংগীত প্রযোজক সেলিম খান

বিনোদন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২০, ০৯:২৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ০০:০৫

সেলিম খান দেশের ঐতিহ্যবাহী ও বৃহৎ অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার প্রধান সেলিম খান মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ (১০ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
মৃত্যুর খবরটি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সংগীত প্রযোজকদের সংগঠন এমআইবি’র মহাসচিব ও সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু।
তিনি জানান, করোনা পজিটিভ হয়ে ৪ ডিসেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম খান। গতকাল (৯ ডিসেম্বর) দুপুর থেকে টানা ২০ ঘণ্টা লাইফ সাপোর্টে রাখা হয়। বৃহস্পতিবার সকাল নাগাদ সেটিও আর কাজ করছিল না।
তিনি বলেন, ‘বাংলাদেশের সংগীত ইন্ডাস্ট্রি গড়ে ওঠার পেছনে সেলিম ভাইদের অবদান সিংহভাগ। তার মতো মানুষদের মেধা, অর্থ, শ্রমের বিনিময়ে আজকের এই বিশাল ইন্ডাস্ট্রি হয়েছে। তার এই অকালে চলে যাওয়া আমাদের অনেক ক্ষতির কারণ হলো। দোয়া করি, সেলিম ভাই যেখানেই থাকুক, ভালো থাকুন।’
সংগীতার সিইও রবিন ইমরান জানান, অদ্য বাদ আসর রাজধানীর লক্ষ্মীবাজার সেলিম খানের বাসভবনের সামনে জানাজা শেষে জুরাইন গোরস্তানে দাফন করা হবে।
সেলিম খান করোনা পজিটিভ হন গত ৪ ডিসেম্বর। এরপর তাকে রাজধানীর ইমপালস হসপিটালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটায় ৯ ডিসেম্বর বেলা ১২টার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
’৮০-এর দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। রাজধানীর পাটুয়াটুলী তথা বাংলাদেশের সবচেয়ে বড় সংগীত প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক। প্রতিষ্ঠানটি এখনও প্রযোজনা অব্যাহত রেখেছে।
ধারণা করা হয়, এ পর্যন্ত দেশের সবচেয়ে বড় সংগীত ক্যাটালগ রয়েছে সংগীতা তথা সেলিম খানের ব্যানারে।

/এমএম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই
জয়ার চোখে জল! ট্রেলারে ‘আজও অর্ধাঙ্গিনী’, মুক্তি ১০ জুলাই
উদয় শেঠি-মজনু ভাই কবে ফিরবেন? জানালেন অক্ষয় কুমার
উদয় শেঠি-মজনু ভাই কবে ফিরবেন? জানালেন অক্ষয় কুমার
লাইফলাইন-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে কাঁদলেন মিম
লাইফলাইন-এর বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে কাঁদলেন মিম
স্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
রিভিউস্পিলবার্গের ‘ডিসক্লোজার ডে’: রোমাঞ্চ আছে, বিস্ময় নেই
রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বার ওয়ান’ হয়ে ওঠা
রুপালি পর্দা থেকে ড্রয়িংরুম: রচনার ‘দিদি নাম্বার ওয়ান’ হয়ে ওঠা