এপ্রিল ফুল নয়, ঈশিকার ‘সত্যি’ বিয়ে!

ওয়ালিউল মুক্তা
০৩ মার্চ ২০১৬, ১৮:১০আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৫:১১

আগামী ৩০ মার্চ, ১ এপ্রিল এবং ৩ এপ্রিল। এই সংখ্যাগুলোই এখন মডেল ও অভিনয়শিল্পী ঈশিকা খানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এ দিনগুলোতে ঢাক-ঢোল পিটিয়ে তার গায়েহলুদ, বিয়ে ও বিবাহোত্তর সংবর্ধনা হবে। 

ঈশিকা খান। ছবি: সাজ্জাদ হোসেন। হ্যাঁ, বিয়ে করছেন তিনি। তাও আবার বিয়ের দিন হিসেবে বেছে নিয়েছেন এপ্রিল ফুল দিবসকে (১ এপ্রিল)! পাত্র লন্ডনপ্রবাসী কায়সার খান। পেশায় ব্যবসায়ী। লন্ডন প্রবাসী ও মৌলভীবাজারের ব্যাবসায়ী এবং সাকুরা গ্রুপের সিইও কামাল খানের বড় ছেলে তিনি। গ্রামেরবাড়ি মৌলভীবাজার হলেও পাত্রের পরিবারের সবাই লন্ডন পরবাসী।

এপ্রিল ফুল (১ এপ্রিল) সাধারণত অন্যকে বিভ্রান্ত করে মজা করার পশ্চিমা পথা চালু আছে। অন্যকে ‘এপ্রিল ফুল’ দিয়ে প্রিয়জনরা মজা করে থাকেন। কিন্তু এবার সেই এপ্রিল ফুল দিবসে নতুন জীবনে পা রাখতে যাচ্ছেন এ অভিনয়শিল্পী। তবে এ শিল্পী জানালেন ভিন্ন কথা। বললেন, ‘আমাদের পরিচয় মাত্র ১৭ দিনের। কায়সারের পরিবার থেকে প্রস্তাব এসেছে। দুই পরিবারের সদস্যরা মিলে দিনক্ষণ ঠিক করেছেন। এপ্রিল ফুলটা আসলে কাকতালীয়!‘

আলো-আঁধার ফ্রেমে কায়সার খান ও ঈশিকা খান। ছবি: সংগ্রহ। তিনি আরও বললেন, ‘আমি সব সময় পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী চলতে চেয়েছি। এটিও তারাই ঠিক করেছেন। এক আত্মীয়র মাধ্যমে কায়সারের সঙ্গে আমার পরিচয়। আমাদের প্রথম দেখা হয়েছিল মৌলভীবাজারে। পরে দুই পরিবার আলোচনা করে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন।’

ঈশিকা বেশ কিছু বিজ্ঞাপন দিয়ে আলোচনায় এসেছেন। এছাড়া সমানতালে অভিনয় ও উপস্থাপনা করছেন ইদানীং।

ঈশিকা খান ও কায়সার খান /এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন