উ. কোরিয়ায় পার্টি কংগ্রেস

‘৭০ দিনের যুদ্ধ’ কেড়ে নিয়েছে নাগরিকদের ঘুম

বিদেশ ডেস্ক
০৫ মে ২০১৬, ১৭:৫৬আপডেট : ০৫ মে ২০১৬, ১৮:১১

প্রায় দুই মাস ধরেই কম ঘুমাচ্ছেন উত্তর কোরিয়ার নাগরিকরা। কোন কোন দিন একেবারেই না ঘুমিয়ে কাটাচ্ছেন কেউ কেউ। শীর্ষ নেতা কিম জং-উনের আহ্বানে সাড়া দিয়েই নাকি উৎপাদন সর্বোচ্চ করার প্রত্যয়ে এমন কঠোর নিয়মে ব্রতী হয়েছেন তারা। ক্ষমতাসীন ওয়াকার্স পার্টির দলীয় সম্মেলনের প্রস্তুতি নিতে ‘কিম জং উনের ‘৭০ দিনের যুদ্ধ’তে সামিল হয়েছেন তারা। আগামি শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির সর্ববৃহৎ এই সমাবেশ।

দলীয় সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করতে ‘৭০ দিনের যুদ্ধ’ ঘোষণা করেন কিম জং।  নাগরিকদের কাছে তার প্রত্যাশা, এই কয়দিন তারা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বেন, ঘুমাতে যাবেনও দেরিতে।

দেশের সর্ববৃহৎ এই সমাবেশ অনুষ্ঠিত হবে  ‘এপ্রিল ২৫ হাউজ অব কালচার’ নামের একটি কনভেনশন সেন্টারে।  প্রসঙ্গত, প্রতি প্রজন্মে একটি করে এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হয় উত্তর কোরিয়ায়। শেষবার এমন সমাবেশ হয়েছিলো ১৯৮০ সালে যার নেতৃত্ব দিয়েছিলেন কিন জন-উনের পিতামহ কিম সুং।   

প্রস্তুতি চলছে পার্টি কংগ্রেসের

এদিকে রাজধানী পিয়ংইয়ং এ দেশটিতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সপ্তম দলীয় সম্মেলন ও পার্টির নেতা কিম জং-উনের জন্মদিনের প্রস্তুতি উপলক্ষে উত্তর কোরিয়ায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ে ও শেষকৃত্যসহ সব ধরনের উৎসব ও উদযাপন নিষিদ্ধ করা হয়েছে।

উত্তর কোরিয়ার সংবাদপত্র ডেইলি এনকের এক সংবাদ প্রতিবেদনে বলা হয়,কোনও প্রকার ঝামেলা ছাড়া দলীয় সম্মেলন আয়োজন নিশ্চিত করতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ব্যবসায়িক ও পারিবারিক কারণে যারা দেশের বিভিন্ন স্থানে ভ্রমণ করছেন তাদের সবাইকে নিজ নিজ বাসভবনে ফিরে যেতে বলা হয়েছে।

আরও পড়ুন: পার্টি সম্মেলনের নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ায় বিয়ে ও শেষকৃত্য অনুষ্ঠান নিষিদ্ধ

এ ছাড়াও জনপরিসর, হোটেল, মোটেল, বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ বিভিন্ন স্থানে কড়া নজরদারি ও তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। নগরের উদ্যান ও সাবওয়েগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা প্রহরা।

পার্টি কংগ্রেসের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির নিরাপত্তা বিভাগ ও জননিরাপত্তা মন্ত্রণালয় একযোগে কাজ করছে। সূত্র: সিএনএন

/ইউআর/বিএ/ 

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী