মুখ খুললেন পানামা পেপারস ফাঁসকারী, বিবৃতিতে জানালেন ফাঁসের কারণ

বিদেশ ডেস্ক
০৭ মে ২০১৬, ১৫:২৭আপডেট : ০৭ মে ২০১৬, ১৬:৪৪
image

পানামা পেপারস এপ্রিলের শুরুতে পানামা পেপারস ফাঁস হলেও ফাঁসকারী ব্যক্তিটি কে, তা এতোদিন অজানাই ছিল। এবার সেই ব্যক্তি মুখ খুলেছেন। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘আয়ের সমতা’ নিশ্চিত করতেই পানামা পেপারস ফাঁস করেছেন। ফাঁস হওয়া নথিতে থাকা ক্ষমতাশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তার আশ্বাস দিয়েছেন ওই ব্যক্তি। বিনিময়ে চেয়েছেন নিরাপত্তা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে জন ডো বলে উল্লেখ করলেও ওই নামটা ছাড়া নিজ পরিচয় সম্পর্কে আর কোনও তথ্য দেননি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই তথ্য ফাঁসকারী নিজেকে ‘জন ডো’ বলে পরিচয় দিয়ে ১৮০০ শব্দে এক বিবৃতি দিয়েছেন। বিবৃতির দাবি অনুযায়ী কখনও কোনো গোয়েন্দা সংস্থা বা সরকারের পক্ষে কাজ করেননি তিনি। মানুষে মানুষে ‘আয়ের সমতা’ নিশ্চিত করতেই তিনি কর ফাঁকি ও সম্পদ গোপনের তথ্য ফাঁস করেছেন। জন ডো নিজের সম্পর্কে আর কিছুই উল্লেখ করেননি। প্রকাশ করেননি তার পরিচয়। এমনকি তিনি নারী না পুরুষ তাও জানা যায়নি। বিবৃতিতে জন ডো বলেন, ‘আমাদের এই সময়ে আয়ের সমতা খুব বড় ব্যাপার। পানামা পেপারস থেকে কয়েক হাজার অপরাধীকে দণ্ড দেওয়া যাবে যদি আইনশৃঙ্খলা বাহিনী আসল নথিগুলো দেখে ও পর্যবেক্ষণ করে। আমি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা করতে রাজি, কারণ আমি সেটা করতে সক্ষম।’
আরও পড়ুন: আর্থিক দুর্নীতি ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র
উল্লেখ্য, জন ডো যে নথিগুলো ফাঁস করেন, সেগুলো মোসাক ফনসেকা নামে পানামাভিত্তিক একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটির এক কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয় গত ৪ এপ্রিল।

পানামা পেপারসের ফাঁস হওয়া নথিতে বের হয়ে আসে বিশ্বনেতাদের দুর্নীতির তথ্য
মোসাক ফনসেকার ওই এক কোটি ১৫ লাখ নথি অজানা সূত্র থেকে জার্মান দৈনিক জিটডয়েচ সাইতং-এর হাতে আসে। পত্রিকাটি সেসব নথি ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টসকে (আইসিআইজে) দেয়। ১৯৭৭ থেকে ২০১৫ সালের এসব নথি পরীক্ষা-নিরীক্ষা করে তার কিছু অংশ আইসিআইজে প্রকাশ করে।

ফাঁস হওয়া এক কোটি ১৫ লাখ নথিতে দেখা গেছে, বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ৭২ জন রাষ্ট্রপ্রধান তাদের নিজ দেশের সম্পদ লুণ্ঠনের সঙ্গে জড়িত। ফাঁস হওয়া নথি অনুযায়ী, কর ফাঁকি বা আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন, সাবেক সুদানি প্রেসিডেন্ট আহমাদ আলি আল-মারগানি, মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক ও তার ছেলে আলা মোবারক, মরোক্কর রাজার ব্যক্তিগত সচিব মনির মাজিদি, ঘানার সাবেক প্রেসিডেন্ট জন আগিয়েকুম কুফুরের ছেলে জন আড্ডো কুফুর, আইভরি কোস্টের সাবেক প্রেসিডেন্ট লরেন্ট জিবাগবো’র সহযোগী জিন-ক্লড এন’ডা আমেশি, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার ভাইপো ক্লাইভ খুলুবুসে জুমা, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের ছেলে কোজো আনান, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, আর্জেন্টাইন ফুটবলার মেসি ও তার বাবা, বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন ও তার পুত্রবধু ঐশ্বরিয়া বচ্চন প্রমুখ।

অজানা সূত্রই ফাঁস করেছিল পানামা পেপারস। তবে ফাঁসকারী প্রকাশ্যে আসার পর ‘অজানা সূত্র’ আর অজানা রইলো না। অন্তত তার নামটা জানা গেল। এবার বাকি পরিচয় জানার অপেক্ষা। সূত্র: বিবিসি

/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি