জার্মানির রেলওয়ে স্টেশনে হামলা

‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে আক্রমণ চালানো হয়

বিদেশ ডেস্ক
১০ মে ২০১৬, ১৮:২৮আপডেট : ১০ মে ২০১৬, ১৮:৩৪

জার্মানির রেলওয়ে স্টেশনে হামলার সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়েছিলেন আততায়ীরা। ওই ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।  আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবরটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট নাগাদ এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের কিছুক্ষণের মধ্যেই সন্দেহভাজন আততায়ীকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম পল এইচ। সাতাশ বছর বয়সী পল হেসে রাজ্যের অধিবাসী।

পল একজন সংবাদপত্র সরবরাহকারীকে পেছন থেকে নির্বিচারে ছুরিকাঘাত করেন বলে জানিয়েছে সংবাদপত্র মারকুর।

এই হামলা শুরু হয় ট্রেন থেকে, প্রথমে একটি ট্রেনের মধ্যে একজনকে আঘাত করে স্টেশনে এসে অন্য একজনকে আক্রমণ করেন ওই আততায়ী। এরপর দুই সাইকেল আরোহীকে লক্ষ্য করে হামলা চালান তিনি।

‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে আক্রমণ চালানো হয়

জার্মানির দক্ষিণ পূর্বাঞ্চলের গ্রাফিংয়ের সেই হামলার সময় ওই ব্যক্তি ‘আল্লাহ আকবর’ ধ্বনি দিয়েছিলেন বলে দাবি করা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্টের এক খবরে।

‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে আক্রমণ চালানো হয়

জার্মানির স্টেট প্রসিকিউটর’স অফিস থেকে বলা হয়, এই হামলার পেছনে ‘ইসলামপন্থী ভাবাদর্শ’ কাজ করে থাকতে পারে। তবে এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। গ্রাফিং নগরের মেয়র বলেছেন, ‘এই ছোট নগরের মানুষরা এই হামলার ঘটনায় যথেষ্ট ধাক্কা খেয়েছেন।’

‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়ে আক্রমণ চালানো হয়

তিনি আরও বলেন, ‘এই নগরে এই ধরনের ঘটনা নিতান্তই নতুন।ফলে এতে নাগরিকরা গভীরভাবে বিচলিত হয়েছেন। এরকম ঘটনা আমরা সাধারণত টেলিভিশনে দেখে থাকি।’

আরও পড়ুন: জার্মানির রেল স্টেশনে ছুরিকাঘাতে নিহত ১

প্রসঙ্গত, এই ঘটনার প্রেক্ষিতে জার্মানিতে দেশজুড়ে ‘সন্ত্রাসী (টেরর) অ্যালার্ট’ জারি করা হয়েছে। সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

/ইউআর/বিএ/        

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি