‘নতুন মন্ত্রিসভার সবাই শ্বেতাঙ্গ পুরুষ’

বিদেশ ডেস্ক
১৪ মে ২০১৬, ১০:৫৬আপডেট : ১৪ মে ২০১৬, ১০:৫৬
image

দিলমা রৌসেফ সাময়িক বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রৌসেফ বলেছেন, নতুন মন্ত্রিসভা ব্রাজিলের বৈচিত্র্য ধরে রাখতে পারেনি। রৌসেফ মনে করিয়ে দিয়েছেন, তারই সাবেক প্রেসিডেন্ট মাইকেল তেমারের গঠিত এই মন্ত্রিসভার সবাই শ্বেতাঙ্গ পুরুষ।
স্থানীয় সময় গতকাল শুক্রবার প্রেসিডেন্ট প্যালেসে দেওয়া ভাষণে সংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। সিনেটের ভোটে সাময়িক বরখাস্ত হওয়ার পর এই প্রথম তিনি জাতির উদ্দেশে ভাষণ দিলেন।
নতুন মন্ত্রিসভা প্রসঙ্গে রৌসেফ বলেন, ‘এই মন্ত্রিসভা বিশ্বের অন্যতম বৈচিত্র্যময় জাতিসত্তার দেশ ব্রাজিলের প্রতিনিধিত্ব করে না। দেশকে প্রকৃতপক্ষে গড়তে হলে কৃষ্ণাঙ্গ ও নারীদের অংশগ্রহণ প্রয়োজন।’
রৌসেফ মন্তব্য করেন, এই সরকারের অর্থনীতি হবে নব্য উদারবাদী তবে সামাজিক ও সাংস্কৃতিক দিক হবে রক্ষণশীল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ১৯৭৯ সালের পর এই প্রথম ব্রাজিলের মন্ত্রিসভায় কোনো নারী নেই। রৌসেফের মন্ত্রিসভার ৩১ মন্ত্রীর মধ্যে সাতজন ছিলেন নারী। তবে নতুন অন্তবর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুত মন্ত্রিসভা গঠিত হয়েছে। আর নতুন মন্ত্রিসভার জন্য কোনো নারী মন্ত্রী খুঁজে পাওয়া যায়নি।
নতুন মন্ত্রিসভার সদস্য ও প্রভাবশালী নেতা এলিসিউ পাজিয়া বলেন, ‘এই মন্ত্রিসভা গঠনের সময় নারী সদস্য খোঁজা হয়েছিল। এই বিষয়ে তাঁদের মধ্যে আলোচনাও হয়।’ তিনি আরো বলেন, ‘আগে মন্ত্রীর পদ ছিল এমন স্থানে কয়েকজন নারী নেওয়া হবে। পদ ভিন্ন হলেও তাঁরা মন্ত্রীর দায়িত্বেই থাকবেন।’

এর আগে অভিশংসন প্রক্রিয়ার সময়ও দিলমা রুসেফ দাবি করেছিলেন, নারী হওয়ার কারণেই সরকার তাঁর প্রতি বিরূপ। ওই সময় তাঁর বিরুদ্ধে বিভিন্ন সমালোচনারও জবাব দেন রৌসেফ। সূত্র: বিবিস

/বিএ/

সম্পর্কিত
কবে দূর হবে বৈষম্য?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ: কালো টাকা সাদা নাকি বাস্তবতা?
ফ্ল্যাট-জমি কেনাবেচায় ‘প্রকৃত মূল্য’ দেখানোর সুযোগ: কালো টাকা সাদা নাকি বাস্তবতা?
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় ২ পুলিশ বরখাস্ত, তদন্তে কমিটি
আসামে ভারতীয় বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত
আসামে ভারতীয় বিমান বাহিনীর কার্গো বিমান বিধ্বস্ত
এবার নদীপথে পুশইন, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ
এবার নদীপথে পুশইন, বিজিবির প্রতিরোধে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প