ইয়েমেনে আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭

বিদেশ ডেস্ক
১৬ মে ২০১৬, ১০:৪১আপডেট : ১৬ মে ২০১৬, ১০:৪৮

ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লাতে একটি পুলিশ ফাঁড়ির সামনে আইএসের আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে। এর আগে প্রাথমিকভাবে এ হামলায় অন্তত ২৫ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। এরইমধ্যে হামলার দায় স্বীকার করেছে সুন্নিপন্থী সশস্ত্র সংগঠন আইএস।

ইয়েমেন কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার মুকাল্লার একটি পুলিশ ঘাঁটির কাছে পুলিশে নিয়োগ পাওয়ার জন্য নিয়োগপ্রার্থীরা যখন সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন তখনই ওই হামলা হয়।

ইয়েমেনে আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৭

আরব উপদ্বীপের আল কায়েদা (একিউএপি) কে মুকাল্লা থেকে হটানোর পর শহরটিতে এটি আইএসের দ্বিতীয় হামলা। গত সপ্তাহেও সেনা সদস্যদের ওপর আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস।

২০১১ সাল থেকে ইয়েমেনে চলমান সংঘাতের কারণে অন্তত ২০ লাখ মানুষকে ঘরহারা হতে হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে মুকাল্লা শহরটি দখল করে রেখেছিল একিউএপি। গত মাসে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানের মুখে সশস্ত্র সংগঠনটি মুকাল্লা ছাড়তে বাধ্য হয়। সূত্র: বিবিসি, দ্য টেলিগ্রাফ।

/এমপি/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি