‘পুত্রবধূকে গৃহকর্মী নয়, পরিবারের সদস্য বিবেচনা করতে হবে’

বিদেশ ডেস্ক
১৭ মে ২০১৬, ১৫:৫০আপডেট : ১৭ মে ২০১৬, ১৫:৫৯

পুত্রবধূকে গৃহকর্মী নয় বরং পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে বলে এক মত প্রকাশ করেছে ভারতের সুপ্রিম কোর্ট।বিচারপতি কেএস রাধাকৃষ্ণন এবং বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বে এক বেঞ্চ এক বিবৃতিতে এই মতামত জানায় করে।

আদালতের ওই বিবৃতিতে বলা হয়, ‘পুত্রবধূকে পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করতে হবে, তার প্রতি বাইরের লোকের মতো উদাসীনতা দেখানো যাবে না অথবা গৃহপরিচারিকার মতো যখন খুশী বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না।’

‘পুত্রবধূকে গৃহকর্মী নয়, পরিবারের সদস্য বিবেচনা করতে হবে’

বিবৃতিতে আরও বলা হয়, ‘শ্বশুরবাড়িতে পুত্রবধূর সম্মান বিবাহের গাম্ভীর্য ও পবিত্রতার পরিচায়ক। এতে সমাজের সংবেদনশীলতা প্রকাশ পায়, মানুষে মানুষে আত্মীয়তার সম্পর্ক পোক্ত হয়।’

‘কিন্তু অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক বিষয় এই যে, বধূদের প্রায়শই নির্যাতন করা হয়, শারিরীক ও মানসিক উভয় প্রকার নির্যাতন করে যৌতুক আদায় করা হয়। এই নিষ্ঠুর ও সংবেদনহীন আচরণে তাদের আশা আকাঙ্খার মৃত্যু ঘটে, অনেক সময় তারা আত্মহননে বাধ্য হন।’

আরও পড়ুন: ফের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা!

প্রসঙ্গত, এক ব্যক্তিকে বধূ নির্যাতনের দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়ার সময় এই নির্দেশ জারি করে আদালত। ওই ব্যক্তির স্ত্রী শ্বশুরবাড়ির অমানবিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।     

সূত্র: স্লেট ম্যাগাজিন, ডিএনএ

/ইউআর/  

সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি