৬৬ আরোহী নিয়ে ফ্রান্স থেকে মিসরগামী বিমান নিখোঁজ

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৬, ০৯:৪৩আপডেট : ১৯ মে ২০১৬, ১৩:০৪
image

ইজিপ্ট এয়ারের বিমান ৬৬ জন আরোহী নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে মিসরের কায়রোগামী ইজিপ্ট এয়ারের একটি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষ টুইটারে খবরটি নিশ্চিত করেছে। তবে শুরুতে ৬৯ জন আরোহীর কথা জানানো হলেও পরে তা সংশোধন করে ৬৬ আরোহীর কথা বলা হয়েছে।
ইজিপ্ট এয়ারের টুইটে বলা হয়, প্যারিস থেকে বুধবার রাতে ছেড়ে যাওয়া ইজিপ্ট এয়ারের এমএস ৮০৪ ফ্লাইটটি রাডার থেকে হারিয়ে গেছে। কায়রোর সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, নিখোঁজ হওয়ার আগে বিমানটি ৩৭ হাজার ফুট উঁচুতে উড়ছিল। ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল দিয়ে ওড়ার সময় এটি নিখোঁজ হয়।
বিমানের আরোহীদের মধ্যে ৫৬ জন যাত্রী ও বাকি ১০ জন বিমানের ক্রু।  এরইমধ্যে বিমানটির সন্ধান পেতে অভিযান চলছে। অভিযানে সহায়তা করছে গ্রিস। গ্রিসের বেসামরিক বিমান চলাচল বিভাগের প্রধান জানিয়েছেন, বিমানটি গ্রিসের আকাশসীমা থেকে মিসরের আকাশসীমায় প্রবেশের দুই মিনিট পরই এটি গ্রিক রাডার থেকে হারিয়ে যায়। গ্রিক বিমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, কিয়া দ্বীপ দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির পাইলটের সঙ্গে সর্বশেষ কথা হয়েছিল। তবে পাইলট সে সময় কোনও ধরনের সমস্যার কথা জানাননি। এখন পর্যন্ত বিমান নিখোঁজের সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি ইজিপ্ট এয়ার কর্তৃপক্ষও।
সূত্র: বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা
/এফইউ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী