ভারতকে নিয়ে ভিডিও প্রকাশ

মুসলমান হত্যা ও বাবরি মসজিদ ধ্বংসের বদলা নেবে আইএস!

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৬, ১৭:৩২আপডেট : ২১ মে ২০১৬, ১৭:৩২
image

আইএসের জিহাদিরা আইএসের নামে প্রচারিত এক তথ্যচিত্রে মুসলমান হত্যা ও বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়া হয়েছে। তবে প্রচারিত তথ্যচিত্রটি সত্যিই আইএসের কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, গত শুক্রবার অনলাইনে প্রকাশ হওয়া ওই ভিডিওটি আইএসের কিনা, তা যাচাই করা হচ্ছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০১৪ সালে আইএসে যোগ দিতে ইরাক ও সিরিয়ায় যাওয়া ৫ জিহাদিকে ওই ভিডিওতে প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করতে দেখা গেছে। তারা বলছেন, ভারতের গুজরাট, কাশ্মির, মুজাফফরনগরের মুসলমান হত্যা এবং বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ নেবেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, আরবি ভাষায় নির্মিত ২২ মিনিটের ওই তথ্যচিত্রে ভারতের মাটিতে ঘটে যাওয়া বিভিন্ন যুদ্ধের ছবি দেখা গেছে। তথ্যচিত্রে রয়েছে ভারতের উল্লেখযোগ্য স্থান, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পুরনো ইতিহাসের কথা।
ঐতিহাসিক পরিক্রমার প্রসঙ্গ তুলে তথ্যচিত্রের শুরুতে বলা হয়, একসময় মোহাম্মদ বিন কাশিম অঞ্চলটি (ভারত) জয় করেছিলেন এবং ইসলামি শাসনের ভিত্তি তৈরি করেন। এর পর ব্রিটিশরা হিন্দুদের কাছে ভারতের নিয়ন্ত্রণ তুলে দেয় উল্লেখ করে ভিডিওতে বলা হয়, দেশটির মুম্বাই, গুজরাট, আসাম ও মোরাদাবাদসহ বিভিন্ন জায়গায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা চলছে। ভারতীয় হিন্দুদের ‘গরুর পূজক’ হিসেবে উল্লেখ করা হয় ভিডিওতে।

তথ্যচিত্রে দেখা গেছে সিরিয়ার মাটিতে জঙ্গি সংগঠন আইএস-এর একদল তরুণকে হামলা চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, ২০১৪ সালে আইএসে যোগ দিতে সিরিয়ায় চলে যাওয়া ভারতীয় তরুণ ফাহাদ তানভীর শেখকে ভিডিওতে দেখা গেছে। তিনি মহারাষ্ট্রের থানের প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী ছিলেন। এই ভিডিওতে তাকে আবু আমর আল-হিন্দি নামে দেখা গেছে। সেখানে শেখকে প্রতিজ্ঞা নিতে দেখা যাচ্ছে। ভিডিওতে তিনি বলছেন, ‘আমরা আবার ফিরব, তবে হাতে তলোয়ার থাকবে। বদলা নেব কাশ্মির, গুজরাট, মুজাফফরনগরে মুসলিম হত্যার, বাবরি মসজিদ ধ্বংসের।’

ফাহাদ শেখ
তথ্যচিত্রের বেশিরভাগ অংশজুড়েই রয়েছে বিভিন্ন সাক্ষাৎকার। অপরিচিত কোনও উপকূলীয় এলাকায় সাক্ষাৎকারগুলো ধারণ করা হয়েছে। ভিডিওর একটি অংশে দেখা গেছে ছয় ব্যক্তি পাশাপাশি বসে আছেন এবং জিহাদি গান গাইছেন। সে গানের মধ্য দিয়ে তারা নতুন প্রভাতের শপথ নিচ্ছেন।

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে এক জিহাদি বলেন, ২০০৮ সালে বাটলা হাউজে গোলাগুলির পর তিনি মুম্বাই থেকে খোরাসান অঞ্চলে চলে যেতে বাধ্য হয়েছিলেন। বাটলা হাউজের ওই গোলাগুলিতে ইন্ডিয়ান মুজাহিদীনের কমান্ডার নিহত হয়েছিলেন। ওই জিহাদি খোরাসানে যাওয়াকে তার প্রথম হিযরত বলে উল্লেখ করেন আর সিরিয়া যাওয়াকে দ্বিতীয় হিযরত বলে উল্লেখ করেন। ভারতে ফিরে মুসলিম হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার জানিয়ে সে জিহাদি বলেন, ‘আপনারা কি মুম্বাইয়ের ট্রেনে বোমা হামলার কথা ভুলে গেছেন কিংবা আহমেদাবাদ, সুরাট, জয়পুর ও দিল্লিতে বোমা হামলার কথা?’

আইএস
যেসব ভারতীয় মুসলিম আইএসের বিরোধিতা করছেন তাদেরকে সতর্ক করা হয়েছে ভিডিওতে। মুখোশে মুখ ঢাকা এক জিহাদি বলেন, ‘যারা ইসলামকে শান্তির ধর্ম বলে তাদের কথা শুনবেন না। ইসলাম একদিনের জন্যও শান্তির ধর্ম ছিল না। ইসলাম যুদ্ধের ধর্ম। আল্লাহর শাসন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যেতে মহানবী আমাদের আদেশ দিয়েছেন।’

ডকুমেন্টারিতে যেসব জিহাদির সাক্ষাৎকার রাখা হয়েছে তারা আইএসের অধীনের জীবন-যাপনের প্রশংসা করেছেন। বলেছেন-‘এখানে শরিয়া প্রতিষ্ঠিত আছে। এখানে চোরদের হাত কেটে নেওয়া হয়। আমাদের ধর্ম এখানে নিরাপদ।’

২২ মিনিটের এই ভিডিওতে এক অপরিচিত জিহাদিকে দেখা গেছে। তাকে বলতে দেখা গেছে ‘তোমরা ইসলাম ধর্মকে গ্রহণ করো, জিজিয়া দাও, না হলে মৃত্যুর জন্যে তৈরি হও।’

এই ভিডিও প্রসঙ্গে এখনও কোনও সরকারি বিবৃতি দেয়নি ভারতীয় প্রশাসন। তবে মনে করা হচ্ছে ভারত থেকে আরও বেশি সংখ্যক তরুণকে আইএস-এ যোগদানের জন্য আকৃষ্ট করতেই এই পদক্ষেপ। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

/এফইউ/বিএ/

 

 

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী