নতুন নেতার নাম ঘোষণা করল তালেবান

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৬, ১১:৫২আপডেট : ২৫ মে ২০১৬, ১৭:০৪
image

আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর পর নতুন নেতা নির্বাচন করেছে সংগঠনটি। মোল্লা মনসুরের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে নেতা নির্বাচন করা হয়েছে।

এই গাড়িতেই ছিলেন মোল্লা মনসুর

বুধবার (২৫ মে) তালেবানের পক্ষ থেকে সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, কেন্দ্রীয় নেতারা এক বৈঠকে মিলিত হয়ে মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদাকে নতুন নেতা নির্বাচন করেন। ধারণা করা হচ্ছে, ওই বৈঠকটি পাকিস্তানে অনুষ্ঠিত হয়।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, মোল্লা হাবিবুল্লাহ আখন্দজাদার সহযোগী হিসেবে সাবেক বিচার প্রধান সিরাজুদ্দিন হাক্কানি এবং সাবেক নেতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুবকে নির্বাচিত করা হয়। তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এসব কথা জানান।

ওই বিবৃতিতে মোল্লা মনসুরের নিহত হওয়ার কথাও নিশ্চিত করা হয়। শনিবার (২১ মে) আফগান সীমান্তের কাছে পাকিস্তানি ভূখণ্ডে মার্কিন ড্রোন হামলায় সাবেক শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুর নিহত হন।এর আগে মনসুরের ঘনিষ্ঠ একজন সহচর তালেবানের শীর্ষ নেতার নিহত হওয়ার খবর অস্বীকার করেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন:

সাইবার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাবে সুইফট
আইএস-এর ‘রাজধানী’ দখলে কুর্দি বাহিনীর অভিযান

বাংলাদেশে আটক ভারতীয় বালককে ফিরিয়ে নিতে তৎপর দিল্লি

/এসএ/বিএ/

সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি