রাশিয়াকে ছাড়া বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না ইইউ: পুতিন

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৬, ০৮:৩০আপডেট : ২৭ মে ২০১৬, ০৮:৪৮

ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন,  ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সহযোগিতা ছাড়া বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে না। শুক্রবার দুদিনের গ্রিস সফরের আগে এক নিবন্ধে তিনি একথা বললেন। বৃহস্পতিবার দৈনিক কাথিমেরিনি পত্রিকায় নিবন্ধ প্রকাশিত হয়।

পুতিন ইউরোপের সঙ্গে একটি জ্বালানি মৈত্রী গড়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া রাশিয়ার ইইউ গমনকারীদের জন্য ভিসা পদ্ধতি সহজ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

পুতিন লিখেছেন, নতুন আন্তর্জাতিক বাস্তবতায় রাশিয়াসহ সব ইউরোপীয় দেশের সক্ষমতা সমন্বয়ের মাধ্যমেই কেবল ইউরোপীয় ইউনিয়নের কার্যকর অবস্থান নিশ্চিত করা যেতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমরা মনে করি, ইইউ’র সঙ্গে আমাদের সম্পর্কে সমাধান করা যায় না এমন কোনও সমস্যা নেই। একটি বহুমুখী অংশীদারিত্ব ফিরে পেতে একমুখী সম্পর্কের ত্রুটিপূর্ণ দৃষ্টিভঙ্গি পরিহার করতে হবে। পরস্পরের মতামত ও স্বার্থের প্রতি সত্যিকার সম্মান থাকতে হবে।

উল্লেখ্য, গত এক বছরের মধ্যে প্রথমবারের মতো পুতি ইইউভুক্ত কোনও দেশ সফরে যাচ্ছেন।

গ্রিস সফরকালে পুতিন শুক্রবার রাজধানী এথেন্সে গ্রিসের প্রেসিডেন্ট প্রকোপিস পাভলোপুলোস ও প্রধানমন্ত্রী আলেক্সিস সিপ্রাসের সঙ্গে সাক্ষাৎ করবেন। শনিবার তিনি গ্রিসের উত্তরাঞ্চলে অবস্থিত মাউন্ট অ্যাথোসের প্রাচীন অর্থডক্স খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র স্থানে রাশিয়ার উপস্থিতির এক হাজার বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। সূত্র: আরটি।

/এএ/

সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি