হজে যেতে পারছেন না ইরানি নাগরিকরা

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৬, ০৯:১৬আপডেট : ৩০ মে ২০১৬, ০৯:২১
image

সৌদি আরব এবং ইরান সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ায় চলতি বছরে হজ পালন করতে পারছেন না ইরানি নাগরিকরা। ইরানের সংস্কৃতিমন্ত্রী আলী জান্নাতি অভিযোগ করেছেন, সৌদি কর্তৃপক্ষ ইরানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

সৌদি আরবে পালিত হচ্ছে হজ

আলী জান্নাতি বলেছেন, ‘সৌদি আরব হজের ব্যাপারে যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে তাতে ইরানিদের এ বছর হজ করতে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘ইরান এই সমস্যাগুলো নিষ্পত্তির জন্য সৌদি আরবকে রবিবার (২৯ মে) পর্যন্ত সময় দিয়েছিল। কিন্তু তারা তা করতে ব্যর্থ হয়েছে।’ আলোচনায় ইরানের দাবি ছিল ‘নিরাপত্তা ও শ্রদ্ধা’।

ইরানের বক্তব্যের প্রতিক্রিয়ায় সৌদি আরব এখনও কোনও বক্তব্য দেয়নি। তবে এর আগে সৌদি কর্মকর্তারা দাবি করেন, ইরানের ইচ্ছা অনুযায়ী সমাধান দেওয়ার পরও তারা তা মেনে নেয়নি। এ কারণে তারা আলোচনা থেকে ওয়াক আউট করেছেন। সৌদি হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘চলতি বছর ইরানি নাগরিকদের হজ করতে না দেওয়ার কারণে ইরানের সরকার আল্লাহ তাআলা এবং তার দেশের জনগণের কাছে দায়ী থাকবে।’

নিমর আল-নিমরের ফাঁসির বিরোধিতা করছেন ইরানিরা

এ ঘটনাকে কেন্দ্র করে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী এই দুটি দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্কেরও আরো অবনতি হয়েছে।

প্রসঙ্গত, সিরিয়া এবং ইয়েমেনের যুদ্ধে সৌদি আরব এবং ইরান রয়েছে পুরোপুরি বিপরীত অবস্থানে। তারা পরস্পরবিরোধী গোষ্ঠীগুলোকে সমর্থন দিচ্ছে।

সৌদি আরবে শিয়া নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরকে কেন্দ্র করে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ওই ঘটনায় ইরানের বিক্ষুব্ধ জনতা তেহরানের সৌদি দূতাবাসে অগ্নিসংযোগ করেন। এর প্রতিক্রিয়ায় ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

গত হজে দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটে

এছাড়া গতবছর হজের সময় মক্কায় পদদলিত হয়ে নিহত হাজিদের মধ্যে ইরানের ৪৬০ জন হাজি রয়েছেন। সৌদি সরকার ওই ঘটনার তদন্ত করতে ব্যর্থ হয়েছে বলে তখন অভিযোগ করেছিল তেহরান। এর আগে ১৯৮৭ সালে ইরানি হজযাত্রীদের ওপর সৌদি দাঙ্গা পুলিশের হামলায় শতাধিক হাজি নিহত হওয়ার ঘটনায় ১৯৮৮ ও ১৯৮৯ সালে সৌদি আরবে হজে যাননি ইরানি নাগরিকরা। সূত্র: বিবিসি।

/এসএ/

সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী