কানাডায় মন্ত্রীর পদত্যাগ, নেপথ্যে মাদকাসক্তি

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৬, ১০:৫১আপডেট : ০১ জুন ২০১৬, ১০:৫১
image

কানাডায় মন্ত্রীর পদত্যাগ, নেপথ্যে মাদকাসক্তি পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার মৎস্য, সমুদ্র ও উপকূলরক্ষী বিষয়ক মন্ত্রী হান্টার টুটু । টুটুর পদত্যাগের কারণ তার মাদকাসক্তি। আসক্তি থেকে মুক্ত হতে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন তিনি। সে কারণেই তার এই পদত্যাগ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি নিশ্চিত করেছে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী জাস্টিন ত্রুদোর নেতৃত্বে গঠিত লিবারেল সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগকারী প্রথম মন্ত্রী তিনি। দেশটির উত্তরাঞ্চলীয় জনবিরল নানাভুত অঞ্চল থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন ৫২ বছর বয়সী টুটু। তিনি তার পদত্যাগপত্রে বলেন, তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন এবং লিবারেল ককাস থেকেও পদত্যাগ করবেন।
পদত্যাগপত্রে টুটু বলেন, সহকর্মীদের গুরুত্বপূর্ণ কাজে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় এ কারণেই তার এই সিদ্ধান্ত। তিনি বলেন, ‘আমি আসক্তি সংক্রান্ত বিষয়ে চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি এবং এই সময়ে গোপনীয়তা রক্ষা করতে চাই।‘
তবে আসক্তির ধরন সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনোকিছু উল্লেখ করেননি তিনি। রয়টার্স
/বিএ/

সম্পর্কিত
মার্কিন অভিযান ঠেকাতে পারমাণবিক স্থাপনায় মাইন পুঁতেছে ইরান
ভেলেজুয়েলার কুখ্যাত গ্যাং নেতা নিনো গুয়েরো নিহত, ট্রাম্পের দাবি
স্ক্রুওয়ার্ম হুমকিতে পরীক্ষার মুখে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য
সর্বশেষ খবর
নাঈম হাসানকে হেনস্তা: ক্ষুব্ধ বিসিবি ও কোয়াব
নাঈম হাসানকে হেনস্তা: ক্ষুব্ধ বিসিবি ও কোয়াব
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করলো হাইকমিশন
দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করলো হাইকমিশন
এনসিপির ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ
এনসিপির ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠনের কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ
কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে শুদ্ধ ভাষায় কথা বললে নিজেকে পর মনে হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প