টেক্সাসে নিখোঁজ সেনাদের দেহ উদ্ধার

বিদেশ ডেস্ক
০৪ জুন ২০১৬, ১২:২৯আপডেট : ০৪ জুন ২০১৬, ১৩:৩৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের ফোর্ট হুডে চার নিখোঁজ মার্কিন সেনার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বন্যায় প্লাবিত নদীগর্ভে যান উল্টে গিয়ে মৃত্যুবরণ করেন ওই চারজনসহ মোট নয় সেনা।

ফোর্ট হুড কর্মকর্তারা জানান, প্রাত্যহিক প্রশিক্ষণ চলাকালীন সময়ে বন্যায় ভেসে যায় সেনাবাহিনীর ওই ভারী যানটি। এই দুর্ঘটনায় আহতদের ফোর্ট হুডের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

টেক্সাসে নিখোঁজ সেনাদের দেহ উদ্ধার

ফোর্ট হুডের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল জন উবারতি জানান, ওউল ক্রিক ট্যাকটিক্যাল ক্রসিং এর কাছাকাছি এক এলাকা থেকে ওই চার মৃতদেহ উদ্ধার করা হয়।

জেনারেল উবারতি বলেন, ‘এই দুর্ভাগ্যজনক ঘটনায় ফোর্ট হুডের বাইরে থেকেও সমর্থন আসছে যা সাধুবাদ জানানোর মতো।’

আরও পড়ুন: প্যারিসে বন্যা পরিস্থিতি, ৩০ বছরে সর্বোচ্চ উচ্চতায় সেইনের পানি

ফোর্ট হুড মুখপাত্র ক্রিস হগ বলেন, ‘সেনা যানটি নির্ধারিত পথ দিয়েই চলছিলো। ভেসে যাওয়ার ঘটনাটি নিতান্তই একটি দুর্ঘটনা।’

প্রসঙ্গত, অবিরাম বৃষ্টিপাতে টেক্সাসে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়। এ বছর মে মাসে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এই রাজ্যে।

সূত্র: বিবিসি

/ইউআর/          

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি