পেরুর প্রেসিডেন্ট নির্বাচন

দ্বিতীয় ধাপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা

বিদেশ ডেস্ক
০৫ জুন ২০১৬, ১৩:৫৩আপডেট : ০৫ জুন ২০১৬, ১৫:৪৬
image

পেরুতে প্রেসিডেন্ট নির্বাচনে প্রথম ধাপে ডানপন্থী প্রার্থী কেইকো ফুজিমোরি জয়ী হলেও দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশ্বব্যাংকের সাবেক নির্বাহী পেদ্রো কুচনস্কির পক্ষ থেকে তুমুল লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। রবিবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

কেইকো ফুজিমোরি এবং পেড্রো পাবলো কুচনস্কি

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ধাপের নির্বাচনে ফুজিমোরি পান ৩৯ শতাংশ ভোট, পেদ্রো কুচনস্কি পান ২৪ শতাংশ ভোট এবং অপর প্রেসিডেন্ট পদপ্রার্থী ভেরোনিকা মেনদোজা পান ১৭ শতাংশ ভোট।

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনের বিন্যাস অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নিতে পারেন সেই দুইজন, যারা প্রথম ধাপে সর্বোচ্চ ভোট পেয়েছিলেন। ভেরোনিকা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি কুচনস্কিকে সমর্থন দেবেন। সেই সঙ্গে নোবেল জয়ী লেখক মারিও ভারগাস লোসাও কুচনস্কিকে সমর্থন জানিয়েছেন।

কেইকো ফুজিমোরি পেরুর সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে। বিদ্রোহ দমনের নামে মানবতা-বিরোধী অপরাধের দায়ে বর্তমানে ২৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন আলবার্তো ফুজিমোরি।

কেইকো বলেন, পেরুতে মাওবাদী শাইনিং পাথ বিদ্রোহীদের দমনের জন্য পেরুর জনগণের একাংশ আলবার্তোকে সমর্থন করেন। ওই একাংশেরই সমর্থন পেয়েছেন কেইকো।

অনেক বিশ্লেষকের দাবি, বাবার কারণেই কেইকো সমর্থন হারিয়েছেন। পেরুর জনগণের একটা বড় অংশ আলবার্তো ফুজিমোরি ও তার অনুসারী বাদে অন্য যে কাউকে সমর্থন করবেন বলে জনমত জরিপে উঠে এসেছে। তবে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে।
রবিবার প্রায় ২ কোটি ৩০ লাখ ভোটার বেছে নেবেন তাদের পরবর্তী প্রেসিডেন্ট।  

সূত্র: বিবিসি।

আরও পড়ুন:
‘আর্মেনিয়ার গণহত্যা নিয়ে কথা বলার অধিকার নেই জার্মানির’

কিউবা ওএএস-এ ফিরবে না: রাউল কাস্ত্রো

প্রথম দফায় প্রত্যাখান করে পরে কেন সুইফট আবেদনে অনুমোদন?

/এসএ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি