ধর্ষকের বাবার দাবি: ‘২০ মিনিটের কাজে’ জেলে যেতে পারে না ছেলে

বিদেশ ডেস্ক
০৬ জুন ২০১৬, ১৯:৩১আপডেট : ০৬ জুন ২০১৬, ১৯:৩১

ধর্ষকের বাবার দাবি: ‘২০ মিনিটের কাজে’ জেলে যেতে পারে না ছেলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ধর্ষণে অপরাধে অভিযুক্ত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর বাবা দাবি করেছেন, মাত্র ‘২০ মিনিটের কাজে’র জন্য জেলে যেতে পারে না তার ছেলে।

বৃহস্পতিবার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত সাঁতারু  ব্রুক টার্নারকে ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তাকে পর্যবেক্ষণে রাখতে বলা হয়। তার বিরুদ্ধে অজ্ঞান এক নারীকে ধর্ষণের অভিযোগ রয়েছে।

টার্নারের বাবা এই শাস্তি প্রসঙ্গে বলেছেন, ‘মাত্র ২০ মিনিটের কাজের জন্য অনেক বেশি মূল্য দিতে হচ্ছে ওকে।’

মাত্র ২০ মিনিটের কাজের মূল্য হিসেবে তার পুত্রের যে দশা হয়েছে সে সম্পর্কে আবেগঘন পোস্টও দিয়েছেন ড্যান টার্নার। সমালোচনার মুখোমুখি হয়েছে সেই পোস্ট।

বিশ বছর বয়সী ব্রুক টার্নারের বিরুদ্ধে তিনটি গুরুতর অপরাধের অভিযোগ থাকলেও চারিত্রিক সুনাম ও পূর্বের কোনও অপরাধের রেকর্ড না থাকায় তার শাস্তি কমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ছয় মাসের কারাদণ্ড দেওয়া হলেও হয়ত তাকে মাত্র তিন মাস কারাভোগ করতে হবে।

এদিকে, আদালতের এই রায়ের প্রতিবাদেও সরব হয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ধর্ষণের শিকার ওই নারীর দেওয়া বিবৃতি থেকে অংশ বিশেষ তুলে দিয়ে এই ভয়ঙ্কর অপরাধের জন্য মাত্র ছয় মাসের কারাদণ্ডকে অতি সামান্য শাস্তি বলে দাবি করেছেন তারা।

জো ব্রাউন নামের একজন লিখেছেন, ‘এই বিবৃতির মতো শক্তিশালী কোনও লেখা আমি আগে পড়িনি। ব্রুক টার্নারকে রোজ একবার করে তা পড়ানো উচিত।’

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ জানুয়ারি এক পার্টি শেষে মদ্যপানে চেতনা হারানো এক নারীকে ধর্ষণ করেন ব্রুক। সূত্র: দ্য গার্ডিয়ান।

/ইউআর/এএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি