স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বাজে কথা’: ইসরায়েলি মুখপাত্র

বিদেশ ডেস্ক
০৭ জুন ২০১৬, ১৫:৩৩আপডেট : ০৭ জুন ২০১৬, ১৬:৪৭
image

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে চলা একের পর এক হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার যে ইঙ্গিত করেছেন, সেটি নাকচ করেছেন এক ইসরায়েলি মুখপাত্র।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসান

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ‘বাজে কথা’ বলে উল্লেখ করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এমানুয়েল নাহসান। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ইসরায়েলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বিবিসি-কে এ কথা বলেন।

বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, দেশে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনাগুলো ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ অংশ। স্বরাষ্ট্রমন্ত্রী এসব হত্যাকাণ্ডের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন।

তিনি মনে করেন এজন্য বিএনপি এবং জামায়াত-শিবির এর জন্য দায়ী। তাদের সাথে বিদেশী শক্তির যোগসাজশ রয়েছে বলে তিনি ইঙ্গিত করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বিবিসি বাংলাকে বলেন, ‘ইতোমধ্যে বাইরের একটি গোয়েন্দা সংস্থা এর সাথে যুক্ত হয়েছে। এগুলো নিয়ে নয়া প্রচেষ্টা শুরু করেছে।’

কোন দেশের গোয়েন্দা সংস্থাকে তারা সন্দেহ করছেন? বিবিসির এই প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশিত সংবাদের কথা উল্লেখ করে বলেন, ইসরায়েলের একটি গোয়েন্দা সংস্থা দেশের বিরোধী নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছে।

সম্প্রতি বিএনপি-র এক নেতা আসলাম চৌধুরীর সাথে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মেন্দি সাফাদির ‘বৈঠকের’ বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আপনারাও ভালো করে জানেন, ইসরায়েলি এক গোয়েন্দা সংস্থা আমাদের এক রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছে। এটা তো আপনারা শুনেছেন, দেখেছেন।’

সূত্র: বিবিসি।

আরও পড়ুন: 

যৌন সম্পর্কে বাধা দেওয়ায় ১৯ নারীকে পুড়িয়ে হত্যা করল আইএস!

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘বাজে কথা’: ইসরায়েলি মুখপাত্র

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইতিহাস গড়তে যাচ্ছেন হিলারি

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী