আশ্রমের সেবক হত্যার দায় স্বীকার আইএসের!

বিদেশ ডেস্ক
১১ জুন ২০১৬, ০৯:৪৪ আপডেট : ১১ জুন ২০১৬, ০৯:৪৮
image

সাইট ইনটেলিজেন্সে আইএসের দায় স্বীকারের খবরটি জানানো হয়েছে পাবনার হেমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে কুপিয়ে হত্যার ঘটনায় দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ আইএসের কথিত বার্তা সংস্থা ‘আমাক’ এর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।  
সাইট ইনটেলিজেন্সের ওয়েবসাইটে বলা হয়, ‘আইএস সদস্যরা বাংলাদেশের পাবনায় এক হিন্দু ব্যক্তিকে হত্যা করেছে বলে আমাক এজেন্সিতে খবর প্রকাশ হয়েছে।’ সাইটের ওয়েবসাইটে আমাক এজেন্সির খবরের একটি স্ক্রিন শটও দেওয়া হয়েছে। আমাক এজেন্সির পক্ষ থেকে সেখানে লেখা রয়েছে-‘আইএস সদস্যরা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় পাবনায় এক হিন্দু ব্যক্তিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে।’
তবে সাইটের খবর অনুযায়ী আইএসের পক্ষ থেকে যাকে হত্যার দায় স্বীকারের কথা বলা হয়েছে তার নাম উল্লেখ করা হয়নি।
আমাক এজেন্সিকে উদ্ধৃত করে খবরটি জানিয়েছে সাইট ইনটেলিজেন্স
শুক্রবার ভোর ৫টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে মানসিক হাসপাতালের গেটের নিত্যরঞ্জনকে কুপিয়ে হত্যা করা হয়। নিত্যরঞ্জনের বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের আরুয়া কংশু এলাকায়। তিনি প্রায় ৪০ বছর ধরে হেমায়েতপুরের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে সেবক হিসেবে কাজ করছেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হাসান জানান,নিত্যরঞ্জন পান্ডে প্রতিদিন ভোরে হাঁটতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার ভোরেও হাঁটতে বেরিয়েছিলেন। তিনি হাঁটতে হাঁটতে পাবনা মানসিক হাসপাতালের উত্তরপাশের প্রধান গেটের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা পেছন থেকে তার ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।

এ নিয়ে গত এক সপ্তাহে দুর্বৃত্তদের হাতে চারজন নিহত হলেন। ৫ জুন চট্টগ্রামে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে ঢাকার পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে (৩৫) হত্যা করে। একই দিন নাটোরে দুর্বৃত্তরা খ্রিস্টান দোকানি সুনীল গোমেজকে (৬৫) হত্যা করে। এর দুদিন পর ৭ জুন ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে (৬৫) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সূত্র: সাইট ইনটেলিজেন্সের ওয়েবসাইট

 

/এফইউ/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
কলকাতায় তরুণ, তার বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ৩
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
সুন্দর বাসন, শখের জিনিস আলমারিতে তুলে রেখেছেন? ভুল করছেন না তো!
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আটক
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিএনপির এমপির সঙ্গে গেলেন আ.লীগ নেতা, অভিযোগ দলীয় নেতাদের
সর্বাধিক পঠিত
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি