তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে ওবামা, বৈষম্য নিরসনের তাগিদ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৬, ১৩:৫৭আপডেট : ১৭ জুন ২০১৬, ১৩:৫৭
image

বৃহস্পতিবার অরল্যান্ডোতে যান ওবামা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে তৃতীয় লিঙ্গের (এলজিবিটি) মানুষদের প্রতি বৈষম্য দূর করার তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। অরল্যান্ডোতে নাইটক্লাবে হামলার ঘটনায় নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে গিয়ে এই ধরনের বৈষম্য দূর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। শিগগিরই আগ্নেয়াস্ত্র আইন পাসের জন্য রিপাবলিকান-আধিপত্যাধীন কংগ্রেসের প্রতিও আহ্বান জানিয়েছেন ওবামা। এদিকে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পর রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনও নাইটক্লাবের ওই হামলার জন্য ওবামাকে দায়ী করেছেন। তার দাবি, ওবামা যেহেতু আইএসকে থামাতে পারেননি সেহেতু এ ঘটনার জন্য সরাসরি তাকেই দায়ী করা যায়।
বৃহস্পতিবার নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করতে অরল্যান্ডোতে যান ওবামা। অরল্যান্ডোর আমওয়ে সেন্টারে উপস্থিত হওয়া স্বজনদের প্রতি শোক ও সমবেদনা জানান তিনি। সে সময় ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনও উপস্থিত ছিলেন। অরল্যান্ডোতে নিহতদের জন্য স্থাপিত অস্থায়ী স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদনও করেন মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট।
ওবামা বলেন, ‘বন্দুকধারীরা তৃতীয় লিঙ্গের মানুষদের এক আশ্রয়স্থলে সহিংসতা চালিয়েছে। এখন যুক্তরাষ্ট্র এবং বিদেশে কিভাবে তাদের ওপর সহিংসতা ও বৈষম্য ঠেকানো যায় তার ওপর জোর দেওয়া প্রয়োজন। শোকার্ত স্বজনদের যখন আমি জড়িয়ে ধরছিলাম তখন তারা আমাকে জিজ্ঞেস করতে লাগলেন কেন এ ধরনের ঘটনা অব্যাহত রয়েছে?’
ওবামা আর জো বাইডেন দুজনই নিহতদের প্রতি শ্রদ্ধা জানান
কংগ্রেসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন পাসেরও তাগিদ দেন ওবামা। তিনি বলেন, ‘সব ট্র্যাজেডি আমরা থামাতে পারব না। বিশ্বের প্রত্যেকের হৃদয় থেকে ঘৃণা এবং দুষ্কর্মের প্রবণতা মুছে দেওয়াও সম্ভব নয়। কিন্তু আমরা কিছু ট্র্যাজেডিতো অন্তত বন্ধ করতে পারি। কিছু জীবনতো আমরা বাঁচাতে পারি। আমরা যদি বুদ্ধিমান হই তবে সন্ত্রাসী হামলার প্রভাব কমাতেও আমরা সক্ষম হব বলে আমি মনে করি। আর যদি আমরা ব্যবস্থা না নিই তাহলে আমাদেরকে এভাবে একের পর এক হত্যাকাণ্ড দেখে যেতে হবে। কারণ আমরাই তেমনটা হতে দিচ্ছি।’

এদিকে রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইনও নাইটক্লাবের ওই হামলার জন্য ওবামাকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘ওবামা যখন সেনাদের ইরাক থেকে প্রত্যাহার করলেন, আল-কায়েদা তখন সিরিয়ায় চলে গেল এবং আইএসে পরিণত হলো। আর আজকে আইএসের এ দশা। ইরাক থেকে সবাইকে প্রত্যাহার করে ওবামা যে ব্যর্থতা দেখিয়েছেন এটি তারই পরিণতি।’

অবশ্য পরে নিজের বক্তব্য সংশোধন করে ম্যাককেইন দাবি করেন, তিনি ওবামাকে ব্যক্তিগতভাবে দায়ী করেননি।

উল্লেখ্য, ১১ জুন দিবাগত রাত ২টার দিকে ফ্লোরিডার অরল্যান্ডো শহরের পালস নাইটক্লাবে ঢুকে গুলি করে ৪৯ ব্যক্তিকে হত্যা করেন ওমর মতিন নামের এক ব্যক্তি। ওমর মতিনের কাছে একটি রাইফেল,একটি পিস্তল এবং দুটি সন্দেহজনক যন্ত্র ছিল বলে পুলিশ জানায়। ওই ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের প্রশ্নে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সূত্র: বিবিসি

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি