সোমালিয়ায় আল শাবাবের হামলায় নিহত অন্তত ১৫

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৬, ০০:২৯আপডেট : ২৬ জুন ২০১৬, ০০:২৯

সোমালিয়ার রাজধানী মোগাদিসু​তে একটি হোটেলে আল শাবাবের হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শনিবার মোগাদিসুর দক্ষিণে নাসো হ্যাব্লড নামক হোটেলে আল শাবাবের বন্দুকধারীরা এ হামলা চালায়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দুকধারীরা হোটেলের ভেতরে প্রবেশ করেই লোকজ​নকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে। এ সময় তারা বেশ কয়েকজনকে জিম্মি করে  রাখে। খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেনাবাহিনী ওই হোটেল ঘিরে ফেলে অভিযান শুরু করে।

সোমালিয়ার পুলিশ জানিয়েছে, সেনাবাহিনী অভিযান চালানোর চেষ্টা চালানোর সময় বন্দুকধারীরা হোটেলের সামনে গাড়িবোমার বিস্ফোরণ ঘটায়।  

মেজর আলি মোহামেদ জানান, নিহতদের মধ্যে নিরাপত্তারক্ষী, বেসামরিক নাগরিক ও জঙ্গি রয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, অভিযান সমাপ্ত হয়েছে কিন্তু এখনও আমরা ভবনটি ঘিরে রেখেছি। যদি কোনও জঙ্গি লুকিয়ে থাকে হোটেলের কোথাও আমরা তাকে খুঁজে বের করব।

আল শাবাবের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করে জানান, নিরাপত্তারক্ষী ও বেসামরিক নাগরিকসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন।  সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
হাজার বছরের ‘পবিত্র’ গাছ মৃত্যুযাত্রায়, মর্মাহত পুরো গ্রাম
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
সর্বশেষ খবর
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী