দলের অভ্যন্তরে সক্রিয় করবিনবিরোধীরা, ছায়া পররাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

বিদেশ ডেস্ক
২৬ জুন ২০১৬, ১১:০৬আপডেট : ২৬ জুন ২০১৬, ১২:৩০
image

যুক্তরাজ্যের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করা হয়েছে ইইউ-তে যুক্তরাজ্যের থাকা-না থাকার প্রশ্নে ‘লিভ’ পক্ষ জয়ী হওয়ার দিন থেকেই গুঞ্জন উঠেছিল, দলের অভ্যন্তরে অনাস্থার সম্মুখীন হতে পারেন শীর্ষ নেতা জেরেমি করবিন। এবার দলের ভেতরে তার বিরোধীরা সক্রিয় হয়ে উঠেছেন। লেবার সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, করবিন যদি আস্থা ভোট উপেক্ষা করেন কিংবা ভোটে হেরে গিয়েও যদি পদত্যাগ না করেন, তাহলে বেশ কয়েকজন ছায়ামন্ত্রী পদত্যাগ করতে পারেন।
মন্ত্রীদের পদত্যাগে প্ররোচিত করার অভিযোগেই মন্ত্রিসভা থেকে ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বরখাস্ত করেছেন লেবার নেতা জেরেমি করবিন। হিলারির বিরুদ্ধে অভিযোগ,  করবিন আস্থা ভোট এড়িয়ে যেতে চাইলে মন্ত্রীরা যেন পদতাগ করেন, সে ব্যাপারে উসকানি দিচ্ছিলেন।
লেবার সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব কথা জানিয়েছে।
উল্লেখ্য, যুক্তরাজ্যের ছায়া মন্ত্রিসভা মূলত সরকারের মন্ত্রিসভার বিপরীতে গঠিত হয়। এই ছায়া মন্ত্রিসভার নেতৃত্বে থাকেন বিরোধী দলের নেতা। যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্যদের প্রত্যেকের বিরোধী হিসেবে কাজ করেন ছায়া মন্ত্রিসভার সদস্যরা। সরকারের নীতিমালা ও কর্মকাণ্ডের সমালোচনার দায়িত্ব পালন করে বিকল্প এ মন্ত্রিসভা। বিকল্প প্রস্তাব ও সুপারিশও দিয়ে থাকে তারা।

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আলাদা না হওয়ার পক্ষে অর্থাৎ ‘রিমেইন’ শিবিরের হয়ে প্রচারণা চালিয়েছিলেন লেবার নেতা জেরেমি করবিন। তবে ব্রিটিশ জনগণের রায় এর বিপক্ষে যাওয়ার পর দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি। লেবার দলের দুই জ্যেষ্ঠ রাজনীতিবিদ এরইমধ্যে করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছেন। পার্লামেন্টের লেবার দলীয় সংসদ সদস্য ডেম মার্গারেট হজ ও অ্যান কফি গত শুক্রবার পার্লামেন্টারি লেবার পার্টির (পিএলপি) চেয়ারম্যান জন ক্রায়ারের কাছে একটি প্রস্তাব পেশ করেন। সোমবার (২৭ জুন) পিএলপির বৈঠকে জেরেমি করবিনের বিরুদ্ধে আস্থা ভোটের ব্যাপারে আলোচনা হবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে পরদিন মঙ্গলবার গোপন ব্যালটে আস্থা ভোট হবে কি না।

লেবার দলীয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, করবিন যদি আস্থা ভোটে হেরে গিয়েও ফলাফলকে গুরুত্ব না দেন তবে বেশ কয়েকজন ছায়ামন্ত্রী পদত্যাগ করতে পারেন।

এই প্রেক্ষাপটে হিলারি বেনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি ছায়া মন্ত্রিসভার মন্ত্রীদেরকে পদত্যাগ করার জন্য প্ররোচিত করছেন। লেবার দলের এক মুখপাত্র বিবিসিকে জানান, হিলারি বেনের প্রতি জেরেমি করবিন আস্থা হারিয়ে ফেলেছেন।

করবিন
এদিকে বেনকে বরখাস্ত করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লেবার এমপিরা। ছায়া গৃহায়ন মন্ত্রী রবার্টা ব্ল্যাকম্যান-উডস বলেন, ‘এটি খুবই দুঃখজনক। আমি বুঝতে পারছি না জেরেমি করবিন কী করে ভাবলেন যে এ ধরনের পদক্ষেপ নিলে পার্লামেন্টারি লেবার পার্টিতে তার অবস্থান পাল্টাবে।’

ইলফোর্ড নর্থের লেবার এমপি ওয়েস স্ট্রিটিং বলেন, ‘প্রচুর সংখ্যক ভালো মানুষ ছায়া মন্ত্রিসভায় কাজ করতে চান। কিন্তু এখন আর ভালো মানুষদের সেখানে থাকার কারণ নেই।’

ব্রেক্সিট ঠেকাতে ব্যর্থতার জন্য দলীয়ভাবে জেরেমি করবিনকে দায়ী করা হচ্ছে। বলা হচ্ছে,লেবার পার্টি নিজ দলের সমর্থকদের বোঝাতে ব্যর্থ হয়েছে। দলের নেতা হিসেবে করবিনের পদত্যাগের দাবি উঠেছে। তবে চ্যানেল ফোরকে দেওয়া এক সাক্ষাৎকারে করবিন জানান, তিনি নেতৃত্ব ছাড়ছেন না। বরং নিজেকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী ভাবছেন।

করবিনের দাবি, কনজারভেটিভ দলের পক্ষ থেকে দলীয় সম্মেলনে নতুন প্রধানমন্ত্রী প্রার্থী প্রস্তাব করার পর আগাম সাধারণ নির্বাচন দিতে হবে তাদের। তিনি মনে করেন,ব্রেক্সিট প্রশ্নে জনগণের এই অবস্থান লেবার রাজনীতির জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে এসেছে। আবাসনের প্রশ্ন,কর্মসংস্থানগত সুরক্ষার প্রশ্ন,ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের প্রশ্নসহ বিভিন্ন ইস্যুতে বিকল্প হাজির করার সুযোগ তৈরি হয়েছে। করবিন মনে করেন,দলে যারা তার প্রতি অনাস্থা এনেছেন,তাদের সেই কাজ বাদ দিয়ে লেবার রাজনীতিকে এগিয়ে নিতে ভূমিকা পালন করা উচিত।

করবিন মনে করিয়ে দেন,কেবল ক’জন এমপি নয়,দলের তৃণমূল কর্মীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে লেবারদের নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নে থাকার প্রশ্নে ‘শর্তযুক্ত সমর্থন’ দেওয়ার মধ্য দিয়ে করবিন স্বাধীনতা-ন্যায়-সমতা ও গণতন্ত্রের আন্তর্জাতিক লড়াইকে এগিয়ে নিতে চেয়েছিলেন। জোরালো করতে চেয়েছিলেন শ্রমিক শ্রেণীর আন্তর্জাতিক লড়াই। সূত্র: বিবিসি, গার্ডিয়ান

/এফইউ/বিএ/

সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী