মিউনিখে ভ্রমণ সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০১৬, ০২:০১আপডেট : ২৩ জুলাই ২০১৬, ০২:০১

স্পেশাল ফোর্সের সদস্যরা ঘটনাস্থলে জার্মানির মিউনিখে সন্ত্রাসী হামলার পর ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। মিউনিখের মার্কিন কনস্যুলেট এক বিবৃতিতে ওই ভ্রমণ সতর্কতা জারি করে।

মার্কিন বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২২ জুলাই) মিউনিখের একটি শপিং সেন্টারসহ কয়েকটি স্থানে বন্দুকধারীরা হামলা চালায়। সন্ত্রাসী হামলার পর বড় মাত্রায় পুলিশি অভিযান চলছে, তাই মিউনিখে অবস্থান করা মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আড়ালে থেকে পুলিশের অভিযান বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু সন্ত্রাসী সংগঠনগুলো প্রতিনিয়ত যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে। তাই মার্কিন নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে।

মিউনিখে অবস্থান করা মার্কিন নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পরামর্শ দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সেই সঙ্গে মার্কিন কর্তৃপক্ষের ওয়েবসাইটের দিকে খেয়াল রাখতে এবং মার্কিন কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে ওই বিবৃতিতে।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার সময় মিউনিখের মোসাক জেলার অলিম্পিয়া-আইনকাউফুজেন্ট্রাম শপিং মলে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে ওই হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

/এসএ/এএ/

সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি