আজ হিরোশিমা দিবস

বিদেশ ডেস্ক
০৬ আগস্ট ২০১৬, ১২:২৬আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৪:১৩
image

আজ ৬ আগস্ট। হিরোশিমা দিবসের ৭১তম বার্ষিকী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখন জোরেশোরে বাজছে। ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।

হিরোশিমায় চালানো পারমাণবিক বোমা হামলা

জাপানের হিরোশিমা শহরে স্থানীয় সময় তখন সকাল আটটা ১৫ মিনিট। আগেই নির্দেশনা দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। মার্কিন বি-টুয়েন্টি নাইন বোমারু বিমান এনোলা গে থেকে হিরোশিমায় ফেলা হয় আণবিক বোমা ‘লিটল বয়’। বোমাটি প্রায় ৫০০ মিটার উঁচুতে বিস্ফোরিত হয়।

ওই পারমাণবিক বোমার বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে প্রায় দেড় লাখ মানুষ নিহত হন। তখনও ঘুমের মধ্যেই ছিলেন বেশিরভাগ মানুষ। মাটির সঙ্গে মিশে যায় বেশিরভাগ স্থাপনা। ধ্বংসযজ্ঞে পরিণত হয় একটি নগরী। পার্শ্বপ্রতিক্রিয়ায় বছর শেষে আরও ৬০ হাজার মানুষের মৃত্যু হয়।

পারমাণবিক বোমা বিস্ফোরণের পর হিরোশিমা

হিরোশিমার ঘটনার তিন দিন পর ৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরকেটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তাতে প্রায় ৭৪ হাজার মানুষ নিহত হন।

তবে জাপানের আসাহি শিমবুনের এক হিসাবে বলা হয়েছে, বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের কারণে দুই শহরে চার লাখের মতো মানুষ মারা যান। এদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।

আণবিক বোমা হামলার এতো বছর পরও শহর দুটোতে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু। ক্যান্সারসহ দুরারোগ্য রোগে ভুগছে বহু মানুষ।  দিবসটি পালনে জাপান সরকার ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে।

হিরোশিমায় ওবামা

হিরোশিমার মেয়র কাজুমি মাৎসুই বিশ্বনেতাদের ওবামাকে অনুসরণ করে শহরটির আঘাতের চিহ্ন পরিদর্শন করার আহ্বান জানান। পরমাণু বোমার উপকেন্দ্রে প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হন, নিহতদের স্মরণ করার জন্য।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে এক ভাষণে বলেন, জাপানই পারমাণবিক বোমা হামলার শিকার হওয়া একমাত্র দেশ। জাপান নিজেকে পরমাণবিক অস্ত্রমুক্ত রাখার অবস্থানকে এখনও ধারন করা আছে। বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত রাখতে জাপান অন্যান্য দেশকে উৎসাহিত করে যাবে।  

সূত্র: এপি।

/এসএ/বিএ/

সম্পর্কিত
আস্ত মোবাইল টাওয়ার উধাও!
খরচ না করেই শপিংয়ের ‘নেশা’ মেটাতে ডোপামিন সাইট
সমুদ্রের তলদেশে প্রাচীন তিমির কবরস্থানে প্রাণের মেলা
সর্বশেষ খবর
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণসহ ৭ দাবি, নতুন কর্মসূচি ঘোষণা
হাম উপসর্গে নিভে গেলো আরও ৫ প্রাণ 
হাম উপসর্গে নিভে গেলো আরও ৫ প্রাণ 
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
গোপালগঞ্জসহ ১০ জেলায় চালু হচ্ছে আইসিইউ
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প