দুই বাংলাদেশিসহ চার সন্দেহভাজন জঙ্গি মালয়েশিয়ায় আটক

বিদেশ ডেস্ক
২৩ জানুয়ারি ২০১৭, ২৩:৫০আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ০১:৩০
image

মালয়েশীয় পুলিশ কর্তৃক প্রকাশিত অভিযানের ছবি মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুর ও সাবাহ প্রদেশ থেকে চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে দেশটির পুলিশ। এদের মধ্যে দুইজন বাংলাদেশি, একজন ফিলিপিনো এবং অপর সন্দেহভাজন মালয়েশিয়ার নাগরিক।

সোমবার মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তারা ফিলিপাইনের মিন্দানাও প্রদেশ থেকে পরিচালিত একটি জঙ্গি গ্রুপে যোগ দিতে যাচ্ছিলেন বলে দাবি পুলিশের। ওই জঙ্গি গ্রুপটির প্রধান মাহমুদ আহমাদ নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষক।

খালিদ আরও জানান, এই গ্রুপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার থেকে কর্মী সংগ্রহ করে ফিলিপাইনে নিয়ে যাওয়ার রাস্তা হিসেবে সাবাহ প্রদেশকে ব্যবহার করার পরিকল্পনা করছিল।

পুলিশ কর্তৃপক্ষ ওই সন্দেহভাজন জঙ্গিদের নাম প্রকাশ করেনি। তবে তাদের বয়স ২৭ থেকে ৩১ বছরের মধ্যে বলে উল্লেখ করা হয়।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমস-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৩ জানুয়ারি সাবাহ প্রদেশ থেকে আটক সন্দেহভাজনদের মধ্যে একজন ফিলিপাইনের নাগরিক, আরেকজন মালয়েশীয় নারী। তারা বিয়ের বিয়ের পরিকল্পনা করেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

ওই ফিলিপিনো নাগরিক একজন ঘড়ি বিক্রেতা। তিনিই অন্যদের জঙ্গি গ্রুপে টানতে উৎসাহিত করছিলেন বলে পুলিশ প্রধান জানান।

গত ১৯ জানুয়ারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুয়ালা লামপুর থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয়।    

পুলিশ প্রধান খালিদ বলেন, ‘বাংলাদেশে আইএস-এর পরিচালিত গ্রুপের সঙ্গে আটক ওই দুই সন্দেহভাজনের যোগাযোগ থাকতে পারে।’

তবে বাংলাদেশ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বরাবরই দেশে আইএস-এর কোনও সাংগঠনিক তৎপরতা নেই বলে দাবি করা হয়েছে।

ওই গ্রুপটি ফিলিপাইনের আইএস সমর্থক জঙ্গি সংগঠন আবু সাইয়াফ-এর সঙ্গে জড়িত বলে পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

গত বছর জানুয়ারিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জঙ্গি হামলার পর থেকেই মালয়েশিয়ায় সতর্কতা জারি করা হয়। এর আওতায় পুলিশ কর্তৃপক্ষ ব্যাপক নজরদারি চালিয়ে আসছে। ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে মালয়েশীয় পুলিশ আইএস সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত ২৫০ জনকে আটক করেছে।

সূত্র: স্ট্রেইটস টাইমস, নিউ স্ট্রেইটস টাইমস।

/এসএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী