গাজায় হামাসের নতুন নেতৃত্ব, ইসরায়েলবিরোধী প্রতিরোধের বার্তা

বিদেশ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৩

ইয়াহিয়া সিনওয়ার পৃথিবীর বৃহত্তম উন্মুক্ত কারাগারখ্যাত গাজা উপত্যকার জন্য নতুন নেতা নির্বাচন করেছে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সংগঠন হামাস। সংগঠনের আভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে ইয়াহিয়া সিনওয়ারের হাতে গাজার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, নতুন নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসরায়েলবিরোধী প্রতিরোধের বার্তা দিচ্ছে সশস্ত্র এই সংগঠন।

হামাসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এসব কথা জানিয়েছে।

আলজাজিরা জানিয়েছে, এখন থেকে হামাসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়নে বড় ধরনের ভূমিকা থাকবে সিনওয়ার। নীতিমালা প্রণয়নে নির্বাহী নেতৃত্বের একজন সদস্য হবেন তিনি।

গাজার রাজনৈতিক বিশ্লেষক হানি হাবিব বলেন, হামাসের নেতা হিসেবে সিনওয়ারের নির্বাচন  ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধের বার্তা নিয়ে এলো।

১৯৮০’র দশকের শেষদিকে সিনওয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২৩ বছরের দীর্ঘ কারাজীবনের শেষে ছয় বছর আগে মুক্ত হন তিনি।  ২০১১ সালে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের বিনিময়ে মুক্ত ১ হাজার ৪৭ জন বন্দির মধ্যে অন্যতম ছিলেন সিনওয়ার।

২০১২ সালের নির্বাচিত ইসমাইল হানিয়েহর স্থলাভিষিক্ত হলতে যাচ্ছেন তিনি।

/এফএইচএম/বিএ/

সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি