‘ভূত তাড়াতে’ এক নারীকে পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
০১ মার্চ ২০১৭, ১১:৫৮আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৩:১১

‘ভূত তাড়াতে’ এক নারীকে পুড়িয়ে হত্যা

নিকারাগুয়ায় ‘ভুত তাড়ানোর’ চিকিৎসা হিসেবে আগুনে পুড়িয়ে হত্যা করা হলো এক নারীকে। গত সপ্তাহে ভুত তাড়ানোর কথা বলে ২৫ বছর বয়সী ওই নারীকে বেঁধে আগুনে নিক্ষেপ করা হয়। দগ্ধ অবস্থায় এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার মারা যান ভিলমা রুজিলো নামের ওই নারী।

স্থানীয় সংবাদমাধ্যমের কাছে তার পরিবার অভিযোগ করে, ধর্মগুরু দাবি করা এক ব্যক্তির নেতৃত্বে চারজন পুরুষ রুজিলোর ওপর হামলা চালায়।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন হুয়ান রোচা নামের কথিত ওই ধর্মগুরু। তিনি দাবি করেন, রুজিলোকে ‘খারাপ আত্মা’ তুলে নিয়ে যায় এবং আগুনে নিক্ষেপ করে।

এর কিছুক্ষণ পর তার আত্মীয়রা দগ্ধ অবস্থায় রুজিলাকে ‍উদ্ধার করে। রুজিলার স্বামী রিনালদো পেরালতা রদ্রিগেজ বলেন, তার স্ত্রী দুই সন্তানের জননী। তারা ভেবেছিলেন তাকে ‘ভুত আছর’ করেছে। কারণ এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করেন রুজিলা। এজন্য গত সপ্তাহে তাকে গির্জায় নিয়ে যাওয়া হয়। তবে এমন কিছু হবে তিনিও ভাবতে পারেননি।

তিনি বলেন, ‘তাদেরকে কোনোভাবেই ক্ষমা করা যায়না। তারা আমার স্ত্রীকে হত্যা করেছে। আমি আমার সন্তানদের কি জবাব দেব।’

নিকারাগুয়ার মানবাধিকার কমিশনের মুখপাত্র পাবলো কুয়েভাস এ বিষয়ে সরকারকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, এখনও এমন ঘটনা ঘটে যেটা ভাবা যায়না। এমন চলতে দেয়া যায়না।’

এ ঘটনায় হুয়ান রোচা ও তার সহযোগীদের গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কী, কেন, কীভাবেউত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
সেউতা সম্পর্কে যা জানা গেলো
সর্বশেষ খবর
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
শুরু হচ্ছে পুষ্টিচাল বিতরণ, কেজি ১৫ টাকা
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র