সেপ্টেম্বরে ঢাকা আসছেন সুষমা স্বরাজ

বিদেশ ডেস্ক
০৯ আগস্ট ২০১৭, ০৮:৪৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১১:২৫
image

চলতি বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ। মাসের শুরুর দিকে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে অংশ নিতে ঢাকা আসবেন তিনি। তবে এখনও তার সফরের দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দুপুরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে তার দপ্তরে বৈঠকের সময় এ কথা জানিয়েছেন। 

সুষমা স্বরাজ

সেপ্টেম্বরে ঢাকায় এলে তা হবে সুষমার দ্বিতীয় বাংলাদেশ সফর। এর আগে ২০১৪ সালের ২৫ জুন ঢাকা এসেছিলেন তিনি। কূটনৈতিক সূত্রকে উদ্ধৃত করে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, গত এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরের সময়কার সিদ্ধান্তগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হবে।
এর আগে ২০১৪ সালের ২০ সেপ্টেম্বর দিল্লিতে যৌথ পরামর্শক কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিলো।  

শ্রিংলা জানান, ‘যেহেতু সামনে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন আছে, তাই এ মাসে সফরটি হবে না। সুবিধাজনক সময়ে সফর আয়োজনের চেষ্টা চলছে।’ এসময় নির্বাচন নিয়েও কথা বলেন তিনি। তিনি বলেন, গণতন্ত্র মানে অংশগ্রহণ। আমি নিশ্চিত নির্বাচন অংশগ্রহণমূলক হবে। কেউ গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকতে চাইলে তাকে নির্বাচনে অংশ নিতে হবে। আর কেউ অংশ না নিলে সে এই প্রক্রিয়ায় থাকবে না ‘

/এমএইচ/বিএ/

সম্পর্কিত
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
প্রকৃতির রঙে সাজানো এক স্বপ্নের রাজ্য কেরালা, যার পথে পথে মুগ্ধতা
সময়মতো অস্ত্র দিতে পারেনি ভারতীয় সংস্থা, প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ
সর্বশেষ খবর
ঢাকার পর নিউইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
দেড় লাখ রুপির হিলে অনন্যার ‘দেবী’ সাজ, সঙ্গে রংধনু ঘড়ি
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
নবরাত্রির অনুষ্ঠানে মুসলিমদের প্রবেশে নিষেধ, কপালে তিলক বাধ্যতামূলক
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ