মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৮

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪৩

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৮

সেন্ট্রাল মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্প আঘাত করেছে। এতে ১৩৮ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। প্রলয়ংকরী এ ভূমিকম্পে দেশটির রাজধানী মেক্সিকো সিটির শত শত স্থাপনা আক্রান্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মাঝে আহতদের খুঁজছেন। এদিকে, দুর্যোগে ধসে পড়া এক স্কুল ভবনে শিশুরা আটকে পড়ার খবর পাওয়া গেছে।

মেক্সিকো সিটির পাশাপাশি ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে মেক্সিকোর মোরেলোস ও পুয়েব্লা রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে। ৩২ বছর আগে ঠিক এদিনেই উত্তর আমেরিকার এ দেশে একই রকম এক ভয়ংকর ভূমিকম্প হয়েছিল।

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৮

বিবিসির খবরে বলা হয়েছে, মেক্সিকো ভূমিকম্পনপ্রবণ দেশ। চলতি মাসের শুরুতেই ৮.১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল এ দেশের দক্ষিণে। এতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ৯০ জন।

মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েব্লা রাজ্যের আতেনসিঙ্গোতে ভূমিকম্পের উৎপত্তি হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

মোরেলোস রাজ্যে ৬৪ জন ও পুয়েবলো রাজ্যে ২৯ জনের মৃত্যু খবর পাওয়া গেছে। এছাড়া মেক্সিকো সিটিতে ৩৬ জন ও মেক্সিকো রাজ্যে ৯ জন মারা গিয়েছেন।

বিদ্যুৎ ও ফোনের লাইন ধসে পড়ায় মেক্সিকোর রাজধানীতেই প্রায় দুই মিলিয়ন মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছেন। গ্যাসের পাইপ ভেঙে যাওয়ায় নাগরিকদের রাস্তায় ধূমপান করতে নিষেধ করা হয়েছে। ৪৪টি স্থানে উদ্ধারকাজ চলছে বলে রাজধানীর মেয়র মিগুয়েল অ্যাঙ্গেল টেলেভিসা নামের টিভি নেটওয়ার্ককে জানিয়েছেন। সূত্র- বিবিসি ও দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এমএ/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী