রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরবের আহ্বান

বিদেশ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩১আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৩৩

মিয়ানমারে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সংকটের বিষয়টি সৌদি আরবের প্রধান উদ্বেগের। রোহিঙ্গাদের পরিকল্পিত জাতিগতভাবে নিধনযজ্ঞ থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের এগিয়ে আসা উচিত। বুধবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের ৩৬তম অধিবেশনের আগে দেওয়া ভাষণে সৌদি আরবের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সৌদি আরবের আহ্বান

অধিবেশনে সৌদি আরবের পক্ষে বক্তব্য দেন জাতিসংঘের নিয়োজিত দেশটির দূত আব্দুল আজিজ বিন মোহাম্মেদ আল-ওয়াসেল। মানবাধিকার কমিশনের অধিবেশনে মিয়ানমারে স্বতন্ত্র আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর বিষয়ে আলোচনা হয়।

রোহিঙ্গাদের সাম্প্রতিক সহিংসতা নিন্দা জানিয়ে সৌদি দূত বলেন, মিয়ানমার সরকার সহিংসতা কবলিত অঞ্চলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনকে বাধা দেওয়ার ঘটনা দুঃখজনক। এই কমিশন রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার ও দেশটির মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে কি না তা খতিয়ে দেখত।

মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইনে মানবিক ও ত্রাণ সহায়তা পৌঁছানোর অনুমতি না দেওয়ারও নিন্দা করা সৌদি আরবের পক্ষ থেকে।

সৌদি দূত উল্লেখ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার বিষয়টি চিহ্নিত করা উচিত। একই সঙ্গে ধর্ম, বর্ণ ও জাতি নির্বিশেষ বৈষম্যহীন মানবাধিকার রক্ষায় মিয়ানমার যাতে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে তা নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য ১২২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার টাকা সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সূত্র: আরব নিউজ।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী