বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল: বিশ্ব ব্যাংক

ললিত কে ঝা, যুক্তরাষ্ট্র
১০ জানুয়ারি ২০১৮, ১১:৫৬ আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৩:৪২
image

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক প্রতিবেদনে (গ্লোবাল ইকোনোমিক প্রসপেক্ট) তারা জানায়, বাংলাদেশের প্রবৃদ্ধি আগের অর্থবছরের ৭.২ থেকে ২০১৭ সালে কিছুটা কমে ৬.৪ শতাংশে দাঁড়িয়েছে। তবে বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের কর্মকর্তা। 

ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ডেভেলপমেন্ট প্রসপেক্ট এর পরিচালক অায়হান কোস বাংলা ট্রিবিউনকে বলেন, ২০১৮-১৯, ২০১৯-২০ ও ২০২০-২১ অর্থবছরে এই প্রবৃদ্ধি বেড়ে দাঁড়াবে ৬ দশমিক ৭ শতাংশে। প্রবৃদ্ধি হিসেবে এটা বেশ শক্তিশালী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ছে এবং এটি স্থিতিশীল।

বিশ্ব ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, ২০১৮-২০ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ৬ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে। জাতীয় চাহিদা পূরণ ও রফতানি শক্তিশালী হবে এই সময়ে।

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল: বিশ্ব ব্যাংক

প্রতিবেদনে আরও বলা হয়, নিম্নহারের সুদ ও অবকাঠামোগত উন্নয়নের কারণে বিনিয়োগ বৃদ্ধি পাবে। মধ্যপ্রাচ্যের নতুন গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো থেকেও বৈদেশিক মুদ্রা আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের বেসরকারি খাতেও বিনিয়োগ করতে পারে তারা।

বিশ্ব ব্যাংক জানায়, ২০১৬-১৭ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল ৭.২ শতাংশ। সরকারি ও বেসরকারি ব্যবসায়িক সেক্টরগুলো যাচাই করে দেওয়া পূর্বাভাস থেকেও এটা কিছুটা বেশি ছিল। প্রতিবেদনে তারা জানায়, ‘সরকারি বিনিয়োগ প্রবৃদ্ধি শক্তিশালী হওয়ায় বেসরকারি খাতেও চাহিদা বৃদ্ধি পেয়েছে।’

/এমএইচ/
সম্পর্কিত
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নির্বাচন
রয়টার্সের বিশ্লেষণ ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশে প্রভাব বাড়াতে চায় চীন
বিশেষজ্ঞদের সতর্কতা নির্বাচন ঘিরে বাইরের দেশ থেকে আসছে মিথ্যা তথ্যের ঢেউ
সর্বশেষ খবর
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ও স্বর্ণ ব্যবসায় নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ যশোরের একই পরিবারের ৪ জন
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
কুয়েতের আল কাদসিয়ার কাছে হারলো ফর্টিস
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
ফ্ল্যাট ভাড়া দিলেন রণবীর কাপুর, মাসিক ভাড়া কত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী