সিরীয় সীমান্তে বিশাল তুর্কি সামরিক বহর

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৮, ২০:৩০আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ২০:৪০





সিরিয়া সীমান্তে বিশাল সামরিক বহর পাঠিয়েছে তুরস্ক। দু'টি প্রদেশে অন্তত ৪০টি ট্যাংক ও সামরিক যান পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক সূত্রের বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আনাদুলুর খবরে এসব কথা বলা হয়েছে। তুর্কি সীমান্তে মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের সাম্প্রতিক সিদ্ধান্তের পাল্টা ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নিলো আঙ্কারা।
সিরিয়া-তুরস্ক সীমান্ত




তুরস্কের সামরিক সূত্রটি আনাদুলুকে জানিয়েছে, হাতাই প্রদেশের রেইহানলি জেলায় ২৪টি সামরিক যান প্রবেশ করেছে। এছাড়া সানলিআরফা প্রদেশের ভিরানসেহির জেলাতেও পৌঁছে গেছে আরও ২০টি সামরিক যান। সিরিয়ার সীমান্তে আগে থেকে মোতায়েন সামরিক ইউনিটগুলোর শক্তি বাড়াতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।
সিরিয়ার তুর্কি সীমান্তে ৩০ হাজার সদস্যের একটি বাহিনী মোতায়েনের মার্কিন সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গতকাল তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কের দক্ষিণ সীমান্তে একটি সন্ত্রাসী সেনাবাহিনী গঠনের চেষ্টা করছে আমেরিকা। ওই বাহিনীকে অঙ্কুরেই ধ্বংস করে দিতে হবে।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দিয়েছে, ৩০ হাজার সদস্যের ওই বাহিনীর প্রায় অর্ধেককেই নিয়োগ দেয়া হবে সিরিয়ায় তৎপর গেরিলা গোষ্ঠী এসডিএফ'র সদস্যদের মধ্য থেকে। এসডিএফ হচ্ছে কুর্দি সংগঠন ওয়াইপিজি'র সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী। তুরস্ক ওয়াইপিজি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে।

/বিএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী