সিরিয়া ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করবেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৬ এপ্রিল ২০১৮, ১২:৫৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১৩:৪৪

সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের রাসায়নিক হামলায় সহযোগিতা করায় রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সোমবার এই নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্প

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও মিত্রদের ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিনের মাথায় এই নিষেধাজ্ঞা জারি করছে ট্রাম্প প্রশাসন। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই নতুন নিষেধাজ্ঞার কথা রবিবার জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস’র এক অনুষ্ঠানে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা সরাসরি আসাদ ও রাসায়নিক অস্ত্র সম্পর্কিত সরঞ্জামের বিরুদ্ধে আরোপ করা হবে।

নিকি হ্যালি বলেন, আমি মনে করি এবার সবাই বুঝতে পারবে, সবাই জানে আমরা কঠোর বার্তা দিতে চাই এবং আমাদের আশা এবার তারা শুনবে।

এবারের নিষেধাজ্ঞাটি রাশিয়ার বিরুদ্ধে গত চার সপ্তাহে ট্রাম্প প্রশাসনের তৃতীয় নিষেধাজ্ঞা হবে। গত মাসে ট্রাম্প প্রশাসন রাশিয়ার কোম্পানি ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে ২০১৬ সালের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে। এরপর রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠজন, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও কয়েকজন ধনাঢ্য রুশ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

এছাড়া যুক্তরাজ্যে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ের ওপর নার্ভ এজেন্ট হামলার অভিযোগে যুক্তরাষ্ট্র ৬০জন রুশ কূটনীতিককে বহিষ্কার করে। পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়াও ৬০জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে।

 

/এএ/
সম্পর্কিত
মহাকাশেই টেলিস্কোপ উদ্ধারে নাসার ৩ কোটি ডলারের মিশন
রাশিয়ার কোনও স্থান এখন আর নিরাপদ নয়, দেখিয়ে দিলো ইউক্রেন
খামেনির জানাজা কেন ইরানি শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ
সর্বশেষ খবর
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
কেপ ভার্দের রূপকথা থামিয়ে শিরোপার স্বপ্ন বাঁচালো আর্জেন্টিনা
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
গণমাধ্যম দায়িত্বশীল হলে জনগণ রাষ্ট্র পরিচালনা সম্পর্কে সঠিক ধারণা পায়: তথ্যমন্ত্রী 
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
ম্যাচ অতিরিক্ত সময়ে নিলো কেপ ভার্দে
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৬)
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার