সিরিয়ার অভ্যন্তরে ইরাকের এফ-১৬ জঙ্গিবিমান হামলা

বিদেশ ডেস্ক
২০ এপ্রিল ২০১৮, ১০:৫৪আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১১:০৭
image

সিরিয়ায় আইএস-এর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইরাকের বিমান বাহিনী। ইরাকি সরকারি সূত্রকে উদ্ধৃত করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলায় ইরাকি বাহিনী এফ-১৬ জঙ্গিবিমান ব্যবহার করেছে। ইরাকি সেনাসূত্রের বরাতে তেহরানভিত্তিক পার্সটুডে জানিয়েছে, এটি সিরিয়ার সঙ্গে ইরাকের সমন্বিত হামলা ছিল। 
ইরাকের এফ-সিক্সটিন বিমান

ইরাক আগেই হুমকি দিয়ে রেখেছিল, প্রয়োজন হলে সিরিয়ার সরকারের অনুমতি নিয়ে তারা দেশটির অভ্যন্তরে বিমান হামলা চালাবে। ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির কার্যালয় থেকে আজ (বৃহস্পতিবার) দেয়া এক বিবৃতিতে হামলার খবর নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরাক সীমান্তে সিরিয়ার ভেতরে আইএস-এর অবস্থানে হামলা করেছে ইরাকি বাহিনী।  সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া রাসুলকে উদ্ধৃত করে জানান, সিরিয়া সরকারের সঙ্গে সমন্বয় করেই ইরাকের এফ-১৬ বিমানগুলো আইএসের অবস্থানে হামলা চালিয়েছে। 

আল জাজিরা ও পার্সটুডের খবরে বলা হয়েছে, সিরিয়ার সরকার যখন পূর্ব ঘৌটা ও দুমা শহরসহ রাজধানী দামেস্কের আশপাশে  ব্যাপক অভিযান চালাচ্ছে তখন ইরাকি বিমান বাহিনী সিরিয়ার ভেতরে হামলা চালাল। উগ্র সন্ত্রাসীরা নতুন করে দেশটির জন্য হুমকি সৃষ্টি করেছিল; এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর নির্দেশে এ হামলা চালানো হয়।

/বিএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
মসজিদে চেয়ার-সোফা বসিয়ে সভা, এমপিকে ঘিরে সমালোচনা
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
বিশ্বকাপ, ইউরো জয়ের পর দে লা ফুয়েন্তের মেয়াদ বাড়ালো স্পেন
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি