এক দাদির দোয়ায় ম্যাচ জিতেছে মেক্সিকো!

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০১৮, ১৭:৫০আপডেট : ২০ জুন ২০১৮, ০০:৪৬

বিশ্বকাপের প্রথম রাউন্ডে জার্মানির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মেক্সিকোর জয় পাওয়ার ঘটনায় বিস্মিত অনেকেই। জার্মানির পরাজয় ও মেক্সিকোর জয়ের কৃতিত্ব দেওয়া হচ্ছে এক ‘দাদিকে।’ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ম্যাচ শুরুর সময় তিনি টিভিতে সব মেক্সিকান খেলোয়াড়কে দোয়া করেছেন। ওই দাদির সমর্থনে বিশাল সমর্থন দেখা গেছে ইন্টারনেটে। এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত দেড় কোটিবার ওই ভিডিও দেখা হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম লিখেছে, গত শনিবার অনুষ্ঠিত ওই ম্যাচে জার্মান আক্রমণের বিরুদ্ধে অবিশ্বাস্য প্রতিরোধ গড়ে তুলেছিল মেক্সিকো।

টুইটার ব্যবহারকারী পাওলার প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, তার দাদি মেক্সিকোর জাতীয় সংগীত বাজার সময়ে মেক্সিকান খেলোয়াড়দের এক এক করে দোয়া করছেন। ম্যাচ শেষে মেক্সিকোর অবিশ্বাস্য জয় দেখে প্রকাশিত ওই ভিডিওর শিরোনামে তিনি লিখেছেন, ‘আমি শতভাগ নিশ্চিত, আমার দাদির কারণেই মেক্সিকো এই জয় পেয়েছে।’ পাওলার প্রকাশিত ভিডিওটি মঙ্গলবার বিকেল পর্যন্ত দেড় কোটিবার দেখা হয়েছে।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে উচ্ছ্বসিত হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সংবাদমাধ্যম স্পোর্টস ব্লগ নেশন এমন কয়েকজনের মন্তব্য তুলে ধরেছে। জিনি পার্ক নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘দাদি আমার প্রোফাইল ছবিতেও দোয়া দিন।’

আরমিন নামের একজন লিখেছেন, ‘আমি যদি আমার ছবি আপনার কাছে পাঠিয়ে দেই তাহলে কি আপনার দাদি আমার জীবনের বড় ঘটনাগুলোর আগে একটু দোয়া করে দেবেন?’

টুইটার ব্যবহারকারী হাকের দাবি স্পষ্ট, ‘দয়া করে (মেক্সিকোর) সব ম্যাচের আগে দাদিকে দোয়া করতে বলুন।’

/এএমএ/চেক-এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ড্রয়ারে পড়ে ছিল অ্যান্টার্কটিকার ডাইনোসরের বিরল জীবাশ্ম
যুক্তরাষ্ট্রে রহস্যময় পরজীবীর হানা
সর্বশেষ খবর
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা