যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়: জাতিসংঘ কমিশন

বিদেশ ডেস্ক
২০ জুন ২০১৮, ১১:১৯আপডেট : ২০ জুন ২০১৮, ১১:২৩

যুক্তরাষ্ট্র জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার কিছু সময়ের মধ্যে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্থাটির শীর্ষ ব্যক্তি রা’দ আল হোসেন। কমিশন চেয়ারম্যান রা’দ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করলেও তিনি এতে অবাক হননি বলে জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয়: জাতিসংঘ কমিশন

গত বছরও এই কাউন্সিলকে ‘ইসরায়েল-বিরোধী’ আখ্যা দিয়েছিলেন হ্যালি। প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন, জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ধারাবাহিক ইসরায়েলবিদ্বেষী ভূমিকা পালন করে যাচ্ছে। এখান থেকে সরে না আসলে যুক্তরাষ্ট্র কমিশন ছেড়ে যাবে। মঙ্গলবার কমিশন ছাড়ার ঘোষণা দিতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে হ্যালি বলেন, কাউন্সিলটি ‘মানবাধিকার রক্ষার প্রশ্নে খুবই দুর্বল সংগঠন।’ তার অভিযোগ ‘ভণ্ড ও নিজ স্বার্থে পরিচালিত’ এই কাউন্সিল আসলে ‘মানবাধিকারের নামে রসিকতা করে’।

কমিশন ছেড়ে যাওয়ার মার্কিন ঘোষণার অল্প সময়ের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান রা’দ আল হোসেন বলেন, ‘হতাশাজনক হলেও অপ্রত্যাশিত নয়। আজকের বিশ্বমানবাধিকার পরিস্থিতির সাপেক্ষে যুক্তরাষ্ট্রের সামনের দিকে তাকানো উচিত। পেছনে ফিরে যাওয়া উচিত নয়।’

ফিলিস্তিনের ভূমি দখল করে ১৯৪৮ সালের ১৫ মে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল নামের রাষ্ট্র। ১৯৭৬ সালের ৩০ মার্চ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইহুদি বসতি নির্মাণের প্রতিবাদ করায় ছয় ফিলিস্তিনিকে হত্যা করা হয়। পরের বছর থেকেই ৩০ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত পরবর্তী ছয় সপ্তাহকে ভূমি দিবস হিসেবে পালন করে আসছে ফিলিস্তিনিরা। গ্রেট রিটার্ন মার্চ নামে অনুষ্ঠিত এবারের সেই বিক্ষোভ কর্মসূচির শেষদিনের আগে (১৪ মে) জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরকে কেন্দ্র করে বিক্ষোভ জোরালো হয়ে উঠলে একদিনেই ৬৫ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। ৪৭ সদস্যবিশিষ্ট জাতিসংঘ মানবাধিকার প্যানেল গত মাসের গাজায় ইসরায়েলি বাহিনীর ওই হত্যাযজ্ঞের তদন্তের পক্ষে অবস্থান নেয়। এ নিয়ে যুক্তরাষ্ট্র আর কমিশনের মধ্যকার বিরোধ স্পষ্ট হয়।

/এমএইচ/বিএ
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না: ট্রাম্প
ট্রাম্পকে কোটি কোটি ডলার এনে দিচ্ছে কোন ব্যবসা
সর্বশেষ খবর
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
১‌ কো‌টি টাকার ওষুধ কি‌নে কীভাবে ৪‌ কো‌টির বিল করলেন সিভিল সার্জন
এলসি ও বাণিজ্যিক নথি হবে ডিজিটাল, স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাইয়ের উদ্যোগ
এলসি ও বাণিজ্যিক নথি হবে ডিজিটাল, স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাইয়ের উদ্যোগ
আসছে যৌন হয়রানি প্রতিরোধ আইন, কী আছে এতে 
আসছে যৌন হয়রানি প্রতিরোধ আইন, কী আছে এতে 
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
হাটে নেওয়ার পথে মহাসড়কে ব্যারিকেড দিয়ে ১৯ মহিষসহ ট্রাক লুট
সর্বাধিক পঠিত
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
‘এখন ক্ষমতা আছে গ্রেফতার দেখান, আমরাও শেষ দেখে নেবো’
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
আত্মসমর্পণের পর এসএ পরিবহনের চেয়ারম্যানের জামিন
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
নবম পে-স্কেল কার্যকর আজ, বর্ধিত বেতন কবে মিলবে?
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
এরদোয়ানকে ‘শান্ত হতে’ বললেন নেতানিয়াহু
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা
সরকারের এক ঘোষণায় ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক, ফিরছে আস্থা