সার্বভৌমত্ব প্রশ্নে ‘এক ইঞ্চি’ ছাড় দেবে না চীন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে শি জিনপিং

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০১৮, ১০:২২আপডেট : ২৮ জুন ২০১৮, ১০:২৬

চীন বিশ্বে অশান্তি তৈরি করতে চায় না তবে নিজেদের সার্বভৌমত্ব প্রশ্নে কাউকে এক ইঞ্চি ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার দেশটিতে সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসকে উদ্দেশ্য করে এই কথা বলেন শি।

সার্বভৌমত্ব প্রশ্নে ‘এক ইঞ্চি’ ছাড় দেবে না চীন: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীকে শি জিনপিং ২০১৪ সালের পর প্রথম কোনও প্রতিরক্ষামন্ত্রী হিসেবে চীন সফর করেছেন ম্যাটিস। সেখানে দ্য গ্রেট হল অব পিপলে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন তিনি। শি জিনপিং বলেন, চীন সম্প্রসারণবাদী নয়, উপনিবেশও করতে চায় না। তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবস্থান খুবই স্পষ্ট।

তিনি বলেন, ‘আমরা আমাদের এক ইঞ্চিও ছাড়া দিবো না। একইসঙ্গে অন্য কারও ছোট অংশও আমরা দখল করবো না।’ তিনি বলেন, প্রশান্ত মহাসাগর এত বড় যে ‍যুক্তরাষ্ট্র বা চীনসহ সবাই এর সুবিধা ভোগ করতে পারে।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটা অংশই দখল করে রেখেছে চীন। এতে করে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম ও তাইওয়ানের দাবি করা অংশথাকছে না।

ম্যাটিস এমন সময়েই চীন সফর করছেন যখন দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ম্যাটিস এর আগে বারবারই চীনের সমালোচনা করে আসছেন। তার দাবি, চীনের অবস্থান হুমকি ও উষ্কানিমূলক।

চীনা বিশেষজ্ঞরা মনে করছেন, পেন্টাগন প্রধানের এই সফর মূলত দুই দেশেরই সমঝোতায় আসার প্রয়াসের প্রতিফলন। শি জিনপিং বলেন, দুই দেশেরই উচিত পারষ্পরিক শ্রদ্ধাবোধ রেখে নিজেদের সর্বোচ্চা সুবিধার একটি দ্বিপাক্ষিক সম্পর্ক স্শাপন করা। সামরিক সম্পর্কও এতে ভূমিকা রাখতে পারে। ম্যাটিসও তার সুর টেনে বলেছেন, যুক্তরাষ্ট্রও সামরিক ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিচ্ছে।

এর আগে মঙ্গলবার চীনা প্রতিরক্ষামন্ত্রী জেনারেল উই ফেঙ্গের সঙ্গে দেখা করেছেন ম্যাটিস।

/এমএইচ/
সম্পর্কিত
আপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনা
‘কৃত্রিম সূর্য’ প্রকল্পে রেকর্ড গড়লো চীনের সুপারকন্ডাক্টিং ম্যাগনেট
ইন্টারনেটে ঝড় তোলা কি এই ‘জুন থিওরি’
সর্বশেষ খবর
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব
আপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনা
আপাতত হামলা বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ও ইরান, চলবে আলোচনা
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
মুস্তাফা মনোয়ারকে বিদায়: আগামীকাল বিটিভি, শহীদ মিনার ও চারুকলায় শ্রদ্ধা
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে মধ্যাহ্নভোজ
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’
‘পুলিশের সিনেমা শেষ, সবাই চল, ভাই বের হয়ে গেছে’