অবিলম্বে আইএস সদস্যদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ ইরাকি প্রধানমন্ত্রীর

বিদেশ ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৩:৫১আপডেট : ২৯ জুন ২০১৮, ১৩:৫৮
image

ইরাকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আইএস-এর সদস্যদের সাজা অবিলম্বে কার্যকর করতে দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস-এর সদস্যরা আট বন্দিকে হত্যা করার পর বদলা হিসেবে বৃহস্পতিবার (২৮ জুন) এ নির্দেশ দেওয়া হয়। আবাদির কার্যালয় সূত্রে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে।

আবাদি
২০১৪ সালের ২৯ জুন সিরিয়ার আলেপ্পোর পূর্বাঞ্চলের বিশাল এলাকা আর ইরাকের মধ্যাঞ্চলীয় বিস্তীর্ণ এলাকা দখল করে স্বঘোষিত খিলাফতের ঘোষণা দেন আবু বকর আল-বাগদাদী। খিলাফতের রাজধানী বানানো হয় সিরিয়ার রাকা শহরকে। এর মধ্য দিয়ে গঠিত হয় ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত বা আইএসআইএল, যা সংক্ষেপে আইএস নামে পরিচিতি পায়।  

২০১৭ সালের ১৭ নভেম্বর ইরাকের সেনাবাহিনী সিরিয়ার সীমান্তবর্তী রাওয়া শহরটি আইএসের দখল থেকে পুনরুদ্ধার করে। এটিই ছিল ইরাকে জঙ্গিদের সর্বশেষ শহর। ওই ঘটনার দুই দিন পর সিরিয়ার সেনাবাহিনী দেশটির বুকামাল শহর থেকে জঙ্গিদের হটিয়ে সিরিয়ার পতাকা উত্তোলন করে। শহরটি ছিল সিরিয়ায় আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি। ইরাক ও সিরিয়ার এই দুইটি শহর পুনরুদ্ধারের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আইএসের সন্ত্রাসের চূড়ান্ত পরাজয় ঘটে। ইরাকে নারীসহ ৩০০-রও বেশি আইএস জঙ্গি এখন মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় আছে, যার অন্তত ১শই বিদেশি। 

বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, আট বন্দিকে হত্যা করায় আইএসের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নিচ্ছেন আবাদি। অবিলম্বে আইএস জঙ্গিদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন তিনি। তবে শুধু তাদেরই শাস্তি কার্যকরের কথা বলা হয়েছে যাদের আপিলের আবেদন নিষ্পত্তি হয়েছে।

জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের তিনি বলেন, ‘এ জঙ্গি শাখাগুলোর বিরুদ্ধে আমাদের নিরাপত্তা বাহিনী ও সামরিক বাহিনীকে প্রতিশোধ নিতে হবে। আমরা প্রতিজ্ঞা করেছি, যারা এ ধরনের অপরাধ করবে তাদেরকে হত্যা করব নয়তো গ্রেফতার করব।’

উল্লেখ্য, বুধবার (২৭ জুন) বাগদাদের কাছের একটি সড়ক থেকে আটটি মরদেহ উদ্ধারের কথা জানায় ইরাকি সেনাবাহিনী। এর মধ্যে ছয়জনকে আইএস-এর হাতে অপহৃতদের ভিডিওতে দেখানো হয়েছিল। আইএস তখন দাবি করেছিল, তারা ইরাকি পুলিশ ও আধা সামরিক বাহিনীর সদস্য।

 

/এফইউ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেইরানের ডলার সংগ্রহ বন্ধ করতে আমিরাতে ব্যাংকগুলোকে কেন নিশানা করছে যুক্তরাষ্ট্র?
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
সর্বশেষ খবর
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
সরকার দলীয় সংসদ সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ জামায়াত এমপির
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় এক পরিবারের ৩ জনকে হত্যা, দাবি পুলিশের
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার-সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’